‘ভুয়া চিকিত্সক’ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সক বেশে রোগীদের খোঁজখবর নেওয়ার সময় মশিউর রহমান (২৪) নামে এক ভুয়া চিকিত্সককে পুলিশে সোপর্দ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।যোগাযোগ করা হলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক জানান, আজ রোববার দুপুরের দিকে চিকিত্সক বেশে ওই যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বর (নতুন) ওয়ার্ডে ঢোকেন। ওয়ার্ডে ঢুকে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন রোগীদের খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় দায়িত্বরত চিকিত্সকেরা সম্পূর্ণ অচেনা ওই ‘চিকিত্সকের’ পরিচয় জানতে চান। ওই যুবক একেকবার একেক কথা বলায় চিকিত্সকদের সন্দেহ হয়। পরে তাঁরা ওই যুবকের কাছ থেকে পরিচয়পত্র নিয়ে দেখেন, পরিচয়পত্রটি ভুয়া। পরে তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।পরিচালক আরও জানান, আটক হওয়া যুবক প্রতারক চক্রের সদস্য। এরা চিকিত্সক বেশে বিভিন্ন ওয়ার্ডে ঢুকে রোগীদের খোঁজখবর নেয় এবং শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কথা বলে টাকা নিয়ে সরে পড়ে। এ ধরনের অনেক অভিযোগ কর্তৃপক্ষের কাছে এসেছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।