‘ভ্যাম্পায়ার’ রণবীর কাপুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যাম্পায়ার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের অভিনেতা রণবীর কাপুর। সবকিছু ঠিক থাকলে সিদ্ধার্থ জৈন প্রযোজিত ও হীরাজ মারফতিয়া পরিচালিত ‘ব্লাডি ভীর’ ছবিতে প্রথমবারের মতো এমন একটি চরিত্রে দেখা মিলবে রণবীরের।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে টিওআই জানিয়েছে, সম্পূর্ণ কমেডি ও রোমান্টিক ধাঁচের এই ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে একদল তরুণ বন্ধুর গল্প নিয়ে। ব্যাটে-বলে মিলে গেলে ছবিটিতে রণবীরকে তুমুল জনপ্রিয় ‘টোয়াইলাইট’ সিরিজে রবার্ট প্যাটিনসনের মতোই এক ‘ভ্যাম্পায়ার’ চরিত্রে দেখা যাবে।উল্লেখ্য, এর আগে কখনোই এমন ধরনের চরিত্রে অভিনয় করেননি রণবীর। ভ্যাম্পায়ার চরিত্রে কাজের প্রস্তাব পেয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। এই মুহূর্তে মনোযোগ দিয়ে ছবিটির চিত্রনাট্য পড়ছেন রণবীর।’সিদ্ধার্থ জৈনের প্রযোজনায় ‘ব্লাডি ভীর’ ছবিটি পরিচালনার মধ্য দিয়ে চিত্রপরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন হীরাজ মারফতিয়া। এর আগে শেখর কাপুরের সঙ্গে কাজ করে হাত পাকিয়েছেন তিনি।