‘ভয় লাগছে টিকিট পাব কি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের টিকিট পেতে রাজধানীর বিভিন্ন টিকিট বুথের সামনে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে কাল ভোর থেকেই। সেখানেই পাওয়া গেল কল্যাণপুরের মোহাম্মদ মাসুম সিদ্দিকীকে। তবে সিটি ব্যাংকের মিরপুর ১ নম্বর শাখার বুথের সামনে কাল সবার আগে দাঁড়িয়েও টিকিট পাবেন কিনা নিশ্চিন্ত হতে পারছিলেন না এই ক্রিকেট-পাগল তরুণ কী করেন আপনি?মাসুম সিদ্দিকী: আমি ঢাকা কলেজের ম্যানেজমেন্ট বিভাগ থেকে মাত্র মাস্টার্স শেষ করলাম। লাইনে দাঁড়িয়েছেন কখন?মাসুম: গতকাল (পরশু) তিনবার এসে দেখে গেছি। আর কেউ ছিল না বলে থাকিনি। এখানকার সিকিউরিটি গার্ডদের টেলিফোন নম্বর নিয়ে যাই। ওনাদের ফোন দেব। যদি কেউ আসে তখন আমি আসব...। পরে ফোন দিয়ে জেনেছি কেউ আসেনি। তখন আজ (গতকাল) সকাল ৭টার সময় আমি আবার এসে সবার আগে লাইনে দাঁড়াই। আপনার পেছনে লাইন বাড়তে শুরু করে কখন থেকে?মাসুম: সকাল আটটা-সাড়ে আটটা থেকেই ধীরে ধীরে লোকজন আসতে শুরু করে। ১০টার দিকে তো অনেক লোকই চলে আসে। আপনি থাকেন কোথায়? আর কেউ কি এসেছে আপনার সঙ্গে?মাসুম: আমি কল্যাণপুরের দক্ষিণ পাইকপাড়ায় থাকি। এখানে একাই এসেছি। আরও অনেকের আসার কথা ছিল। কিন্তু সকাল সকাল আসতে হওয়ায় কেউ আর আসতে পারেনি। কয়টা ম্যাচের টিকিট কাটবেন আপনি?মাসুম: ইনশাআল্লাহ সব ম্যাচেরই দুটি করে টিকিট কিনব। সব টিকিটই আপনার জন্য?মাসুম: ছোট ভাই আছে। আরও অনেক কেনার ইচ্ছা ছিল...। কিন্তু হবে না। এত টিকিট তো দেবে না। সব সময়ই কি মাঠে গিয়ে খেলা দেখেন, নাকি বিশ্বকাপ বলেই এত আগ্রহ?মাসুম: আমি খেলার ব্যাপারে আগ্রহী। যখনই সময় পাই খেলা দেখি। মিরপুর স্টেডিয়ামে গিয়েও দেখেছি। লাইনে সবার আগে দাঁড়ালেন। নিজেকে কি সৌভাগ্যবান মনে হচ্ছে যে আপনি অন্তত টিকিট পাচ্ছেন?মাসুম: না না, সৌভাগ্যবান তো এখন মনে হচ্ছে না! যখন আমি টিকিটটা নিয়ে বের হব, তখন মনে হবে যে, হ্যাঁ, আমি অনেক বেশি সৌভাগ্যবান। সবার আগে দাঁড়িয়েও এই অনিশ্চয়তা কেন?মাসুম: অনিশ্চয়তা কেন...লাইনে তো অনেকেই আছে। কী হয় এটা তো বলা যাচ্ছে না। নিজেরই ভয় লাগছে যে আমি টিকিটটা পাব কি না। ভয়ের কারণ?মাসুম: আসলে এখানে আরও ভালো নিরাপত্তা দেওয়া দরকার ছিল। সিরিয়ালটা মানা হতো তখন। আগে যারা আসছে, সকাল থেকে আছে, কষ্ট করছে তারা অন্তত সিরিয়ালে থাকতে পারত। এখন পরে না কোনো সমস্যা হয়ে যায়, সেটা নিয়েই দুশ্চিন্তায় আছি। আগে এসে দাঁড়িয়েছেন বলে কেউ কিছু বলেছে?মাসুম: সে রকম কিছু এখনো ঘটেনি। তবে শুনেছি, রাতের বেলা নাকি আমাদের সরিয়ে দেবে। সে ক্ষেত্রে কী করবেন?মাসুম: রাতের নিরাপত্তাটা অনেক বড় ব্যাপার। দিনের বেলা তো হয়েই গেল...সমস্যা ছাড়াই থাকলাম। পুলিশ আছে, কিন্তু রাতে আরও ভালো নিরাপত্তা দরকার। রাতে যদি সরেই যেতে হয়, সকাল থেকে আর এত কষ্ট করা কেন?