‘মঙ্গল জয়ে নেতৃত্ব দিতে চাই’
বিশ শতকে অভিযাত্রী হিসেবে মানুষের অর্জন অনেক। উত্তর মেরু জয় ১৯০৯ সালে, ১৯৫৩ সালে সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয়, ১৯৬১ সালে মহাকাশে গমন। পৃথিবীর রোমাঞ্চকর সব সফল মানব অভিযানের ইতিহাস তৈরি হয় এ সময়ে। মানবসভ্যতার ইতিহাসে এই তালিকাকে আরও উঁচুতে নিয়ে যায় চন্দ্রপৃষ্ঠে অবতরণ। নভোচারী নিলআর্মস্ট্রংয়ের চাঁদের বুড়িকে দেখতে যাওয়ার কয়েকটি পদক্ষেপ সৃষ্টি করে মানব ইতিহাসের অন্য পর্যায়। রুদ্ধশ্বাসের সেই চন্দ্রাভিযান বিশ শতকের অন্যতম আকর্ষণীয় ও বিপদসংকুল অভিযান। চন্দ্রজয়ের সেই নায়ক নিল আর্মস্ট্রং গত ২৫ আগস্ট মৃত্যুবরণ করেন।১৯৬১ সালেনভোচারী ইউরি গ্যাগারিনের মহাশূন্যে ভ্রমণের মাধ্যমে শুরু হয় মহাকাশে মানুষের নতুন ইতিহাস। মহাকাশ জয়ের নয় বছরের মধ্যে চন্দ্রাভিযান ছিল কল্পনাতীত। কিন্তু মানব ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেন নিলআর্মস্ট্রং। প্রথম মানব হিসেবে চন্দ্রে অবতরণ করে তৈরি করেন নতুন ইতিহাস। ১৯৪৫প্রশিক্ষণার্থী বিমান চালনার সনদ অর্জন১৯৬২নাসায় নভোচারী হিসেবে যোগদান১৯৬৬প্রথমবারের মতো জেমিনি ৮ অভিযানে মহাকাশে গমন১৯৬৯প্রথম মানব হিসেবে চন্দ্রপৃষ্ঠে পদার্পণকৈশোরে নিলস্কটিশ বাবা ও জার্মান মায়ের বড় সন্তান নিল আর্মস্ট্রং। ১৯৩০ সালের ৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ওহাইওতে জন্মগ্রহণ করেন তিনি। তিন ভাইয়ের মধ্যে সবার বড় নিল। মাত্র দুবছর বয়সে বাবার সঙ্গে ক্লিভল্যান্ড বিমান দৌড় দেখতে যান। হিসাব নিরীক্ষক বাবার সরকারি চাকরির সুবাদে কৈশোরেই কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের ২০টি শহরে। ১৯৩৬ সালের ২০ জুলাই ছয় বছর বয়সে তিনি প্রথম বিমানভ্রমণের অভিজ্ঞতা লাভ করেন। মাত্র ১৫ বছর বয়সে বিমান চালনার প্রথম সনদ লাভ করেন নিল আর্মস্ট্রং। ছেলেবেলায়ই স্কাউটিংয়ের ভক্ত ছিলেন তিনি। তাই তো অ্যাপোলো ১১ মিশনে ১৮ জুলাই ১৯৬৯ সালে স্কাউটদের প্রতি মহাকাশ থেকে বিশেষ বার্তা প্রেরণ করেছিলেন।শিক্ষাজীবনে নিল১৯৪৪ সালে তিনি ব্লুম হাইস্কুলে ভর্তি হন। ১৯৪৭ সালে পারডু বিশ্ববিদ্যালয়ে অ্যারোস্পেস প্রকৌশল নিয়ে পড়াশোনা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বছরে তিনি বিশেষ বৃত্তি নিয়ে মার্কিন নৌবাহিনীতে যোগদান করেন। ১৯৫৫ সালে তিনি অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সালে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে। নভো গবেষণায় যোগদান১৯৪৯ সালেনৌবাহিনীতে যোগদানের পর কোরীয় যুদ্ধে অংশ নেন। ১৯৫২ সালে যুদ্ধ থেকে দেশে ফিরে আসেন তিনি। ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ফর অ্যারোনটিকসে পাইলট হিসেবে তিনি যোগদানের আবেদন করেন। তাঁকে ১৯৫৫ সালে লুইস ফ্লাইট প্রোপালশন ল্যাবরেটরিতে কাজ শুরু করেন। ১৯৬২ সালের ২০ এপ্রিল তিনি এক্স-ফিফটিন রকেটের সাহায্যে প্রথমবারের মতো ভূমি থেকে দুই লাখ ফুট উঁচুতে উড্ডয়ন করেন। তিনি এক্স-ফিফটিন বিমানের চালক হিসেবে সুনাম লাভ করেন। নভোচারী নিল আর্মস্ট্রং১৯৫৮ সালে মার্কিন বিমানবাহিনীর ‘ম্যানইন স্পেস সুনেস্ট’ প্রকল্পে নির্বাচিত হন নিল আর্মস্ট্রং। ১৯৬২ সালে তিনি নাসা অ্যাস্ট্রোনাট কর্পসে যোগ দান করেন। প্রথম মহাকাশ ভ্রমণজেমিনি ৮ নভোযানে করে ১৯৬৬ সালের ১৬ মার্চ প্রথমবারের মতো মহাকাশে যান নিল আর্মস্ট্রং। তিনি সহকারী পাইলট ডেবিট স্কটের সঙ্গে এক্সট্রা ভেহিকুলার অ্যাকটিভিটি হিসেবে মহাশূন্যে হাঁটাচলা করেন ও মহাকাশযানের একটি মডিউলের সঙ্গে অন্যটির ডকিং বা সংযোগ ঘটান। চন্দ্ররথে নিল আর্মস্ট্রং১৯৬৮ সালে নিল আর্মস্ট্রংকে অ্যাপোলো ১১ মিশনের কমান্ডার হিসেবে নির্বাচিত করা হয়। ১৯৬৯ সালের ১৬ জুলাই কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাপোলো ১১ নভোযানটি উৎক্ষেপণ করা হয়। ১৯ জুলাই চন্দ্র কক্ষপথে প্রবেশ করে অ্যাপোলো ১১। ২০ জুলাই লুনার মডিউল ইগল কমান্ড মডিউল থেকে আলাদা হয়ে যায়। চাঁদে অবতরণের পরে মডিউল থেকে প্রথম কথা বলেন এডউইন অলড্রিন। চন্দ্রপৃষ্ঠে অবতরণের পরে মডিউলের সেন্সর লাইট জ্বললে অলড্রিন বলে উঠেন ‘কনটাক্ট লাইট।’ মডিউল পৃষ্ঠে অবতরণের পরে নিল আর্মস্ট্রংয়ের প্রথম কথা ছিল, ‘শাট ডাউন।’ চাঁদের বুড়ির দর্শনে নিলচন্দ্রপৃষ্ঠে চলাচলের জন্য ২১ জুলাই মডিউলের হ্যাচ খোলেন আর্মস্ট্রং। মডিউলের মইয়ের নয়টি ধাপ বেয়ে নেমে যান চাঁদের বুকে, চাঁদের বুড়িকে দেখতে! ৯ নম্বর ধাপে এসে তিনি চাদের বুকে বাঁ পায়ে অবতরণের সময় বলে উঠলেন, ‘That’s one small step for man, one giant leap for mankind.’ নিল আর্মস্ট্রংয়ের অবতরণের ২০ মিনিট পর চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন বাজ অলড্রিন। দুজনে মিলে প্রথমে চাঁদের বুকে একটি মার্কিন পতাকা স্থাপন করেন। পতাকা স্থাপনের পরে আর্মস্ট্রং মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সঙ্গে সরাসরি কথা বলেন।নিল আর্মস্ট্রংয়ের কাছে ছিল হ্যাসেলবাল্ডের একটি ক্যামেরা, যা দিয়েই চাঁদের বিভিন্ন ছবি তোলা হয়। চাঁদের বুকে সব মিলিয়ে দুই ঘণ্টা ৩১ মিনিট অবস্থান করেন নিল আর্মস্ট্রং। বিভিন্ন শিলালিপি, বালি সংগ্রহ করেন। চাঁদের বুকে কয়েকটি স্মৃতিচিহ্ন রেখে আসেন নিল আর্মস্ট্রং। রুশ নভোচারী ও অ্যাপোলো ১-এর নিহত নভোচারীদের স্মৃতির উদ্দেশ্যে। এ ছাড়া চাঁদে রেট্রোরিফ্লেকটর, ভূমিকম্প মাপার যন্ত্র, পৃথিবীর মানচিত্র, মার্কিন পতাকা ও চন্দ্র বিজয় নিয়ে মানুষের সাফল্যের একটি ফলক রেখে আসেন। এ ছাড়া স্বর্ণের একটি জলপাই গাছের রেপ্লিকা চাঁদের বুকে রেখে আসেন নিল আর্মস্ট্রং শান্তির প্রতীক হিসেবে। মডিউলে সর্বশেষ প্রবেশ করেন নিল আর্মস্ট্রং। চাঁদের বুকে আরও সাত ঘণ্টা মডিউলের ভেতরে তাঁরা অতিবাহিত করেন। এ সময়ই প্রথমবারের মতো চাঁদের বুকে মানুষের ঘুমের অভিজ্ঞতা লাভ করেন নভোচারীরা। তিন নভোচারী ২৪ জুলাই ফিরে আসেন পৃথিবীতে। অভিযানপ্রিয়এই মানুষটি ২০১০ সালেআবারও মহাকাশে যাওয়ার ইচ্ছে পোষণ করে বলেন, ‘সুযোগ থাকলে মঙ্গল গ্রহে মানুষ অবতরণ মিশনের নেতৃত্ব দিতে চাই।’মঙ্গল গ্রহে আর যাওয়া হলো না আর্মস্ট্রংয়ের। তথ্যসূত্র:উইকিপিডিয়া, নাসা। পুরো নাম: নিল অলডেন আর্মস্ট্রং জন্ম: ৫ আগস্ট ১৯৩০ জন্মস্থান: ওপাকনেটা, ওহাইও, যুক্তরাষ্ট্র পড়াশোনা: পারডু বিশ্ববিদ্যালয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। বৈমানিক জীবন: এক্স ফিফটিন বিমানের পাইলট হিসেবে খ্যাত, সারা জীবনে দুই শতাধিক ভিন্ন মডেলের বিমান চালনায় পারদর্শীছিলেন। শিক্ষকজীবন: ১৯৭১ সালথেকে সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো শুরু। সম্মাননা: মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মানজনক প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম, কনগ্রেশনাল স্পেস মেডেল অব অনার লাভ। জীবনীগ্রন্থ: ২০০৫ সালে তাঁর অনুমোদিত জীবনী First Man : The Life of Neil A. Armstrong প্রকাশিত। মৃত্যু: ২৫ আগস্ট ২০১২ সালে করোনারি আর্টিরিস রোগের অপারেশন-পরবর্তী জটিলতায় মৃত্যু।মহাকাশে নিল আর্মস্ট্রংমিশন: জেমিনি, অ্যাপোলোসর্বমোট সময়: আট দিন ১৪ ঘণ্টা ১২ মিনিট ৩০ সেকেন্ডমহাকাশে ভ্রমণ: একবারচন্দ্রপৃষ্ঠে মুক্ত অবস্থান: দুই ঘণ্টা ৩১ মিনিট ‘আমি সৌভাগ্যবান ছিলাম যে নিল আর্মস্ট্রংয়ের মতো একজন দক্ষ পাইলট পেয়েছিলাম। চন্দ্রজয়ের ৫০তম বার্ষিকীর আগেই তাঁর এমন বিদায় বেদনাদায়ক। আজ আমরা মহাশূন্য গবেষণার একজন নেতাকে হারালাম।’এডউইন অলড্রিনঅ্যাপোলো ১১ নভোচারী ‘আর্মস্ট্রং ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং তাঁকে ভীষণ অনুভব করব।’ মাইকেল কলিন্সঅ্যাপোলো ১১ নভোচারী