‘মনমোহনকে পছন্দ করতাম, যখন প্রধানমন্ত্রী ছিলেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এল কে আদভানি বলেছেন, ‘আমি মনমোহন সিংকে পছন্দ করতাম যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না।’ আজ বুধবার গোয়া রাজ্যের রাজধানী পানাজিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আদভানি এ কথা বলেন।দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আদভানি দেশব্যাপী ‘জন চেতনা যাত্রা’ নামে দুর্নীতিবিরোধী সভা করছেন। ‘মনমোহান সিংকে দুর্বল প্রধানমন্ত্রী বললেও খুব বেশি বাড়িয়ে বলা হবে না’ উল্লেখ করে সাবেক এই উপপ্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (মনমোহন) যখন নরসিমা রাও সরকারের অর্থমন্ত্রী ছিলেন, তখন তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু পরে আমরা তাঁর কাছ থেকে খুব বেশি সত্সাহস আশা করিনি।’অতীতে বিজেপিকে দমন করাই ছিল মনমোহন সরকারের প্রধান কাজ উল্লেখ করে আদভানি আরও বলেন, দেশ এখন সেটি বুঝতে পেরেছে। প্রথম প্রথম মানুষজন বলতেন, মনহোমন সত্ মানুষ, কেন তাঁকে বারবার আক্রমণ করা হচ্ছে। কিন্তু এখন সেই জনতাই বলছেন, আমরা যা বলেছি, তা ঠিক।দুর্নীতির বিরুদ্ধে মনমোহন সিং ও কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর অবস্থান খুবই অসন্তোষজনক বলে উল্লেখ করেন বিজেপির এই নেতা। টুজি কেলেঙ্কারির দায় সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) জোটের শরিক ডিএমকের ওপর চাপানোর কংগ্রেসের সমালোচনা করেন তিনি। কেন্দ্রীয় টেলিকম-মন্ত্রী ও ডিএমকে নেতা এ রাজা টুজি দুর্নীতির অভিযোগে বর্তমানে কারাগারে আটক।আদভানি বলেন, ‘আমি সব সময় বলেছি, টুজির মতো এত বড় মাপের দুর্নীতির সঙ্গে শুধু ডিএমকেই জড়িত নন, এর সঙ্গে কংগ্রেসের মন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের লোকজনও জড়িত। এখন তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা দরকার।’