‘মনু মিয়ার স্বপ্নকথা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের বিজয় মঞ্চে গত সোমবার সন্ধ্যায় সবুজ বাংলা থিয়েটার মঞ্চস্থ করেছে নাটক মনু মিয়ার স্বপ্নকথা। স্বাধীনতাবিরোধী রাজাকারদের বিচারের দাবি এই নাটকের মূল উপাত্ত। নাটকটি লিখেছেন ইশতিয়াক লিটন। নাট্যরূপ দিয়েছেন আজিজুর রহমান সোহেল। নির্দেশনায় ছিলেন সালেহীন তালুকদার ও হাসানুর রহমান।