মাথার মধ্যে এখনো ট্র্যাজেডির নৌকার মতো ভাসে ২০০৬ সালের সেই স্মৃতি। ওয়ানডেতে প্রথম হ্যাটট্রিক করার পরও জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে হেরে যায় দল। হ্যাটট্রিকের আনন্দ তাই পুরোপুরি উপভোগ করতে পারেননি শাহাদাত হোসেন। তবে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই কাল আবদুর রাজ্জাকের হ্যাটট্রিক দেখে জাতীয় দলের বাইরে থাকা এই পেসার ফিরে গেলেন অতীতে আবদুর রাজ্জাক তো আজ (গতকাল) হ্যাটট্রিক করলেন জিম্বাবুয়ের বিপক্ষে। দেখেছেন নিশ্চয়ই?শাহাদাত হোসেন: আমি কলাবাগান ক্লাবে প্র্যাকটিসে ছিলাম। পুরো ম্যাচ তাই দেখা হয়নি। রাজ ভাইয়ের (আবদুর রাজ্জাক) হ্যাটট্রিকেরও খালি শেষ উইকেটটা দেখেছি, যখন পোফুকে এলবিডব্লু করল। খেলা কি ক্লাবে বসেই দেখেছেন?শাহাদাত: হ্যাঁ, ক্লাব অফিসের টেলিভিশনে দেখেছি। ওয়ানডেতে বাংলাদেশ দলের হয়ে প্রথম হ্যাটট্রিক আপনার। সেই স্মৃতি নিশ্চয়ই আজ (গতকাল) নতুন করে মনে পড়েছে?শাহাদাত: অনেক আগের কথা...সে স্মৃতি তো মনে পড়েই। যখন দেখলাম পোফু এসেছে ব্যাটিং করতে এবং টিভির নিচে লেখা রাজ ভাইয়ের হ্যাটট্রিক চান্স, তখনই আমার মনে হয়েছিল হ্যাটট্রিকটা হয়ে যাবে এই বলে। একে তো পোফু ব্যাটসম্যান, তার ওপর রাজ ভাই জোরের ওপর সোজা সোজা বল করে। আর ওনার বল আমাদের উইকেটে খেলা টাফ। আমি সত্যি বলছি, কেন জানি মনে হয়েছে ওই বলে উইকেট আসবেই। একজন বোলার হ্যাটট্রিক করার পর তাঁর কেমন লাগে? পরপর তিনটি উইকেট নেওয়ার পর তাৎক্ষণিক অনুভূতি কেমন হয়?শাহাদাত: আমি আমারটাই বলি। আমি জানতাম না যে আমি ওই বলেই হ্যাটট্রিক করব। দুই বলে দুই উইকেট অনেক জায়গায়ই পেয়েছি, কিন্তু হ্যাটট্রিক হ্যাটট্রিকই...। যখন তিন নম্বর উইকেটটাও পেলাম, মনে হয়েছে হ্যাঁ, হ্যাটট্রিক করেছি। এত খুশি ছিলাম কী করব বুঝতে পারছিলাম না। দৌড়ে মাঠের এক দিকে যাই। সবাই এসে জড়িয়ে ধরে। একজন বলে, ‘তুমি বাংলাদেশের প্রথম হ্যাটট্রিকম্যান’...এটুকুই মনে আছে। আসলে ভাষায় প্রকাশ করতে পারব না কেমন আনন্দ হয় হ্যাটট্রিক করলে। রাজ্জাকের হ্যাটট্রিকের পর তো দল জিতল। কিন্তু হারারেতে আপনার হ্যাটট্রিক করা ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। হ্যাটট্রিকের আনন্দ তাই পুরোপুরি অনুভব করতে পারেননি...শাহাদাত: হ্যাটট্রিকের আনন্দ অন্যরকম একটা ব্যাপার। কিন্তু হ্যাটট্রিক করলাম, দল তবু ম্যাচটা জিততে পারল না, মনে হলে এখনো খারাপ লাগে। মাশরাফি ভাইয়ের শেষ ওভারে ১৮ রান নিয়ে জিম্বাবুয়ে ম্যাচ জিতে যায়। হ্যাটট্রিক করলেও এ রকম ম্যাচ না জিতলে আফসোস লাগে। এশিয়ান গেমসে সোনা জিতে এসেও দলের বাইরে। মাঠের বাইরে বসে সিরিজ দেখতে খারাপ লাগে না?শাহাদাত: আসলে খুবই কষ্টের একটা ব্যাপার। দল থেকে বাদ পড়লে কেমন লাগে, সেটা আগে না বুঝলেও এখন বুঝি। বাইরে থাকাটা অনেক যন্ত্রণার। আপনাকে আসলে বলে বোঝাতে পারব না। অনেক কিছু থাকার পরও কি যেন নাই নাই লাগে...কোন জিনিসটা যেন নাই, একটা কিছু যেন মিস করছি। বিশ্বকাপের আগে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না বাংলাদেশ। দলে ফেরার জন্য ঘরোয়া ক্রিকেটকে কতটা গুরুত্ব দিচ্ছেন?শাহাদাত: যেখানে খেলছি সেখানেই তো পারফর্ম করছি। দলে ফেরার স্বপ্ন তাই আমিও দেখি। হ্যাটট্রিকের পর রাজ্জাকের সঙ্গে কথা হয়েছে? অভিনন্দন জানিয়েছেন তাঁকে?শাহাদাত: এখনো কথা হয়নি। রাতে কথা বলব...অভিনন্দন তো জানাবই।