‘মনে হচ্ছে আমি একজন ফুটবলার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আড়াই বছর পর গত পরশু শুরু হয়েছে সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। হতাশাগ্রস্ত ফুটবলাররা কিছুটা হলেও প্রাণ পেলেন। রাশেদুল আলম (মনি) যেমন, লিগটা আবার মাঠে ফেরায় আর সবার মতো তিনিও খুশি। কাল কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শেষের পর কথা বললেন সানরাইজ ক্লাবের স্টপার আড়াই বছর পর সিনিয়র ডিভিশন লিগ শুরু হলো, নিশ্চয়ই ভালো লাগছে...রাশেদুল আলম (মনি): খুবই ভালো লাগছে। আড়াই বছর পর আবারও সিনিয়র ডিভিশনে খেলছি, ভাবতেই মনটা ভালো হয়ে যাচ্ছে। সত্যি বলতে অনেক দিন পর এখন মনে হচ্ছে আমি একজন ফুটবলার। মাঝের বিরতিতে কী করতেন?রাশেদুল: কী আর করব! পড়াশোনার পাশাপাশি তখন টাঙ্গাইলে একটি ফুটবল ক্যাম্পে নিয়মিত অনুশীলন করতাম। খেলা থাক না থাক নিজেকে ফিট রাখার চেষ্টা করে এসেছি।  দীর্ঘদিন খেলা ছিল না, একটু কি হতাশ হয়ে পড়েছিলেন?রাশেদুল: ঠিক হতাশ হইনি। আমার সব সময়ই মনে হতো সালাউদ্দিন ভাই ফেডারেশনে আছেন, খেলা একসময় না একসময় শুরু হবেই। অবশেষে তো দেখলেনই, খেলাটা শুরু হয়েছে। আবার যদি বন্ধ হয়ে যায়...রাশেদুল: আশা করি, আর বন্ধ হবে না। ফেডারেশন খেলোয়াড়দের কথা ভাববে। খেলা না থাকলে খেলোয়াড়দের কোনো দাম নেই। আমি চাই এই লিগের যেন ধারাবাহিকতা থাকে। আপনাদের অনেক বন্ধু নাকি খেলা ছেড়ে দিয়েছে?রাশেদুল: আমার সঙ্গে যারা খেলা শুরু করেছিল তাদের অনেকেই এখন আর খেলছে না। দুই-তিন বছর পর লিগ হলে কেন খেলবে? আমার এক বন্ধু রফিক তো বিদেশ চলে গেছে, মিজান একটা ওয়ার্কশপের দোকান দিয়েছে।  ওদের সঙ্গে যোগাযোগ আছে?রাশেদুল: এখনো যোগাযোগ আছে। গ্রামে গেলেই অনেকে বলে, কিরে ফুটবল না খেলে কী করিস? ঘুরে বেড়াস নাকি? এই যে লম্বা একটা বিরতি ছিল, এটা আপনার খেলায় কতটুকু প্রভাব ফেলেছে?রাশেদুল: ভালোই প্রভাব ফেলেছে। আমি মনে করি, খেলা বন্ধ থাকায় আমাদের ফুটবল পিছিয়ে গেছে অনেকখানি। খেলাটা নিয়মিত মাঠে থাকলে ভালো ভালো খেলোয়াড় উঠে আসত। খেলোয়াড় তৈরির পাইপলাইন এই লিগ। এখন তো ছেলেরা ক্রিকেটে যাচ্ছে বেশি। আপনি ফুটবলে এলেন কেন?রাশেদুল: আমার প্রয়াত বাবা আবদুল মোতালেব ছিলেন ধনবাড়ী পিটিএস স্কুলের প্রধান শিক্ষক। উনি চাইতেন আমি যেন ফুটবলার হই। উনার উৎসাহেই ফুটবলে এসেছি। বর্ষাকালে বেশির ভাগ সময়ই আমাদের বাড়ির আশপাশে পানি জমত। আমি কলার ভেলায় চড়ে স্কুলের মাঠে আসতাম প্র্যাকটিস করতে। ওই সময়ই আমার এক বড় ভাই স্থানীয় একটি ক্লাবে খেলার সুযোগ দেন। সানরাইজে খেলার সুযোগ পেলেন কীভাবে?রাশেদুল: আমার সব সময়ই ইচ্ছা ছিল কোচ কামাল বাবু (এখন সানরাইজ কোচ) ভাইয়ের দলে খেলব। আমার টাঙ্গাইলের কোচ আতিক ভাই আমাকে উনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।