‘মনে হয় খেলাই ছেড়ে দিই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়েতে আগামী ১০ আগস্ট-৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় দাবা বিশ্বকাপে খেলবেন জিয়াউর রহমান। এমন বড় মাপের টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে বরাবরের মতোই হতাশা ঝরল বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের কণ্ঠে বিশ্বকাপ দাবায় যাওয়ার আগে আপনার প্রস্তুতি কেমন?জিয়াউর রহমান: ততটা ভালো বলতে পারছি না। কারণ বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার বরিস গেলফান্ডের সঙ্গে দেখা হবে প্রথম রাউন্ডেই। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে বর্তমান রানারআপ গেলফান্ড। বাংলাদেশের কোনো খেলোয়াড় এমন কঠিন প্রতিপক্ষের সঙ্গে আগে খেলেনি। তাহলে এরই মধ্যে অনেক ভালো প্রস্তুতি নেওয়া উচিত ছিল?জিয়া: উচিত ছিল। কিন্তু আমাদের চিরকালীন দুর্বলতা যে কোচিংয়ের সুব্যবস্থা থাকে না। গত সেপ্টেম্বরে ইস্তাম্বুলে অলিম্পিয়াডে অংশ নেওয়ার পর আর কোনো বড় প্রতিযোগিতায় খেলিনি। এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। ঘরে বসে বসে ইন্টারনেটে প্র্যাকটিস করেছি। এটা শুধু নিজেকে একটু গোছানো। ফেডারেশন বিশ্বকাপের প্রস্তুতির ব্যাপারে সাহায্য করছে না?জিয়া: কর্মকর্তারা আমাদের কিছুই জানান না। তাঁদের কী পরিকল্পনা, কী করবেন কিছুই আমরা জানতে পারি না।  গত দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ নিজেদের ইতিহাসের সেরা ফল করল। এর পর তো দাবায় আরও গতি আসা উচিত ছিল?জিয়া: একদম ঠিক কথা। এরপর আমাদের উচিত ছিল ইউরোপ বা আমেরিকাতে খেলা। আমেরিকায় অবশ্য একজন গ্র্যান্ডমাস্টার (রাজীব) খেলতে গেছেন বিশ্ব উন্মুক্ত দাবায়। এটা একটা ভালো দিক। কিন্তু ফেডারেশনের সঙ্গে অনেক যুদ্ধ করে যেতে হয়েছে তাঁকে। আপনি তো এর আগে দুবার বিশ্বকাপে অংশ নিয়েছেন (২০০৭ ও ২০১১), অনেক কষ্ট করেই। এবারও তো তা-ই হচ্ছে!জিয়া: আসলে আমরা প্রতিবার যাওয়ার আগেই টেনশন করি। ওখানে যাওয়ার একটা খরচ আছে। এরপর ভিসা-সংক্রান্ত জটিলতা তো আছেই। মোটামুটি ভালোই টেনশন দেয়। শেষ পর্যন্ত যাওয়া হয়...এভাবেই আমরা বরাবর যাচ্ছি। অলিম্পিয়াডের আগেও নিশ্চিত ছিলাম না যাব কি না। যাওয়ার এক দিন আগে আমরা জানতে পারলাম, যাওয়া হচ্ছে। এটা আসলে আমাদের মেনে নিতে হয়েছে। এর কি কোনো স্থায়ী সমাধান নেই? জিয়া: আমরা যারা শীর্ষ খেলোয়াড় তাদের পুরস্কারের দরকার আছে। পুরস্কার মানে আর্থিক পুরস্কার নয়। বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্টে যাতে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারি সেই নিশ্চয়তা পেলেই খুশি হই। আমাদের এমন সমস্যা যে পরের মাসে খাব কী সেটাও জানি না। এশিয়ান কন্টিনেন্টালে টাকার অভাবে যেতে পারিনি। সব জায়গায় অর্থের সমস্যাটা প্রকট। এসব আমাকে এতটা হতাশায় ফেলে, মনে হয় খেলাই ছেড়ে দিই। ক্রিকেটের পর আমরাই শুধু বিশ্বকাপে খেলি। সে রকমভাবে যদি আমাদের স্বীকৃতি না দেওয়া হয় তাহলে খেলা আর না-খেলা একই কথা।  তাহলে দাবার ভবিষ্যৎ কী?জিয়া: আমি কোনো ভবিষ্যৎ দেখি না। আমরা গ্র্যান্ডমাস্টার হয়ে গেছি সেটা আমাদের সৌভাগ্য। আমাদের পরের প্রজন্ম গ্র্যান্ডমাস্টার হতেই চাইবে না।  বাংলাদেশের দাবা কতটা পিছিয়ে পড়ছে?জিয়া: আমরা বেশ পিছিয়ে পড়ছি। ভারতে নব্বইয়ের দশকে মাত্র দুজন গ্র্যান্ডমাস্টার ছিল। তখন বাংলাদেশে একজন ছিল (নিয়াজ মোরশেদ)। এখন ভারতে ৩৫ জন গ্র্যান্ডমাস্টার। বাংলাদেশে ৫ জন। ওদের আইএমের সংখ্যাও অনেক বেশি। গ্র্যান্ডমাস্টার হওয়ার পাইপলাইনে আছে কমপক্ষে ৫০ জন। বছরে ওদের ৬-৭টা গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট হচ্ছে। অথচ আমরা জিএম টুর্নামেন্টই করতে পারছি না। বিমানে যখন খেলতেন তখনকার কথা বলুন।জিয়া: তখন বিমানের একটা বড় সহযোগিতা ছিল। এখন বিমান খেলাধুলা থেকেই সরে গেছে। বিমান মুখ ফিরিয়ে নেওয়ায় অনেক খারাপ লাগে। বিমানের কারণেই এতগুলো ভালো দাবাড়ু তৈরি হয়েছে।