‘মনের ভেতর ঝড় বইছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল লিগে প্রথম চারটি ম্যাচেই হারল ব্রাদার্স। ১৬ ম্যাচের লিগে এখনো অনেক পথ বাকি। তবে অবনমনের শঙ্কা কিছুটা হলেও ঘিরে ধরেছে দলটিকে। সর্বশেষ কাল ফেনীতে হারের পর অবশ্য মুঠোফোনে ঘুরে দাঁড়ানোর কথা বললেন কোচ লাডি বাবালোলা ফেডারেশন কাপে গ্রুপ ম্যাচে আবাহনীকে হারিয়েছেন। কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও ফেড কাপে ভালোই খেলেছে ব্রাদার্স। কিন্তু লিগে এই দুরবস্থা কেন?লাডি বাবালোলা: ফেড কাপে আমরা যেভাবে খেলেছিলাম, সেভাবে লিগে খেলতে পারছি না। সমস্যাটা স্কোরিংয়ে। আমরা গোল করতে পারছি না। গোল পেলেই দলের চেহারা বদলে যাবে আশা করি। আগের তিন ম্যাচে ব্রাদার্স কোনো গোল পায়নি। আজ ২-১ গোলে হারলেন। সমস্যাটা তো আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে ব্রাদার্সকে...বাবালোলা: গোল না পেলে কী করার আছে বলুন। আজ আমরা হারলাম স্রেফ সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতায়। আমার হাতে তো জাদুর কাঠি নেই যে রাতারাতি সব ঠিক করে ফেলব। আপনাকে ব্রাদার্স অনেক আশা করে এনেছে। ফল তো আপনি দিতে পারছেন না। রাতে ঘুম হয়?বাবালোলা: ঘুমাতে তো হয়ই। না ঘুমালে বাঁচব কীভাবে? তবে একটু মানসিক যন্ত্রণায় আছি। কোনো কোচ কি চান তাঁর দল টানা চার ম্যাচ হেরে যাক! যাঁর যেটা কাজ, সেটা ঠিকভাবে করতে না পারলে মানসিকভাবে ভালো থাকা কঠিন। আমি এখন আপনার সঙ্গে কথা বলছি, মনের ভেতর কিন্তু একটা ঝড় বইছে। সেটা কেউ দেখছে না।  কিন্তু এভাবে চললে ব্রাদার্স নিশ্চয়ই ভিন্ন কিছু ভাববে। তখন কী করবেন?বাবালোলা: ক্লাব কী করবে, আমি জানি না। তবে আমি আশাবাদী দল নিয়ে। একটু ভাগ্যও দরকার। ফাড়াটা একটু কেটে গেলেই দেখবেন আমরা এগিয়ে চলেছি। এগিয়ে চলার জন্য যে মানের ফুটবলার দরকার, তা কি আপনার হাতে আছে?বাবালোলা: ভালোর শেষ নেই। যত গুড় দেবেন তত মিষ্টি। তবে হ্যাঁ, আমাদের আরও কিছু ভালো মানের খেলোয়াড় দরকার। বলছি না, এখনকার খেলোয়াড়েরা খারাপ। তারাও ভালো। আপনি এমনিতে কোচ হিসেবে কোন দর্শনে বিশ্বাস করেন? মানে আপনি খেলোয়াড়দের কাছ থেকে কী চান?বাবালোলা: আমি হোসে মরিনহোর ভক্ত। আমার দর্শন হলো, বল কন্ট্রোল করো। আক্রমণে যাও। ফর্মেশন-টর্মেশন কোনো ব্যাপার নয়। ৪-৪-২, ৪-৩-৩, ৩-৫-২ যখন যেভাবে দরকার পরিকল্পনা সাজাই। এটা নির্ভর করে প্রতিপক্ষ কেমন এবং আপনার হাতে কেমন মানের খেলোয়াড় আছে তার ওপর।  ১৯৯৫ সালে ঢাকায় মোহামেডানের হয়ে প্রথম খেলতে এসেছিলেন। তারপর আরও কয়েকবার এসেছেন। এবার কোচ হয়ে এসে বাংলাদেশের ফুটবল সামগ্রিকভাবে কেমন দেখছেন? বাবালোলা: আগে এতটা প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এখন প্রতিদ্বন্দ্বিতা অনেকে বেড়েছে। এটা যেমন বড় দলের সংখ্যার দিক দিয়ে, তেমনি খেলার মানেও। তবে সত্যি কথা বলতে, ফেনীর মাঠ দেখে আমি হতাশ হয়েছি। এই মাঠে ভালো ফুটবল খেলা অসম্ভব। রেফারিও ভুল করেছে। ফেনীর একজন খেলোয়াড় অবধারিত লাল কার্ড দেখার মতো ফাউল করে রেফারির কল্যাণে বেঁচে গেছে।  ফেনীর মাঠ নিয়ে ব্রাদার্সের কর্মকর্তারাও ক্ষোভ জানিয়েছেন। সমস্যাটা আসলে কোন জায়গায়?বাবালোলা: প্রথমত, মাঠের মাঝখানে একটা ক্রিকেট পিচ। পৃথিবীর কোন ফুটবল মাঠের মাঝখানে এভাবে ক্রিকেট পিচ থাকে বলুন? তার ওপর মাঠ অসমতল, শক্ত। আমরা এমন মাঠে খেলে অভ্যস্ত নই। সকার ক্লাব ওখানে থাকে, অনুশীলন করে, কীভাবে খেলতে হয় তারা ওটা জানে। আজ (কাল) হারের পেছনে মাঠও একটা কারণ।