‘মহাকাল’ এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকালের শুরুটা হয়েছিল আট বছর আগে। এবার এল তাদের প্রথম অ্যালবাম, নাম মহাকাল। শুক্রবার অ্যালবামটি বাজারে এনেছে জি-সিরিজ। অ্যালবামের গানগুলো লিখেছেন সন্ধি, ঊর্মি নূর বিনতে গিয়াস, ইমন, লিজেন রেজা, নাহিদ আমিন, আরমান ও রাতুল। একটি গানের সংগীত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। বাকি গানের সুর ও সংগীতায়োজন করেছেন মহাকাল ব্যান্ডের সদস্যরা। মহাকাল ব্যান্ডের অন্যতম সদস্য স্বাগতা বলেন, ‘এটি আমাদের প্রথম একক অ্যালবাম, তাই প্রত্যাশাও বেশি। অ্যালবামের বেশির ভাগ গানই অল্টারনেটিভ রক ঘরানার। আমরা চেষ্টা করেছি কথা, সুর ও সংগীতে বৈচিত্র্য আনতে।’ স্বাগতা, সন্ধি, রিয়াদ ও নাহিন মিলে ২০০৩ সালে গড়ে তোলেন ব্যান্ড মহাকাল। এরপর মিক্সড অ্যালবাম স্বপ্নচূড়া ১, স্বপ্নচূড়া ২, রক ২০২ ও রক-৪০৪-এ মহাকালের একটি করে গান প্রকাশিত হয়েছে। মহাকাল ব্যান্ডের বর্তমান লাইনআপ হলো সন্ধি (ভোকাল ও গিটার), স্বাগতা (ভোকাল), রিয়াদ (ড্রামস), নাহিন (কিবোর্ড), তূর্য (বেইজ) ও রাতুল (গিটার)।