‘মহাজাতীয় ঐক্য’ গড়তে বিএনপিকে জামায়াতের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রাজপথে ‘মহাজাতীয় ঐক্য’ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আর ছিটেফোঁটা আন্দোলন নয়, সরকার পতনের এক দফা আন্দোলন করতে হবে।আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের ঢাকা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ টি এম আজহার এসব কথা বলেন।জামায়াতের এই নেতা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আপসহীন নেত্রী। তিনি বলেন, দেশ ও দেশের জনগণ অসহায়। আলেম-ওলামারাও অসহায়। খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনি কর্মসূচি দিন। আপনার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে।’দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবি ও হরতালের আগের দিন ৯ জুলাই জামায়াত শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে দলটি।সমাবেশে দলের সহকারী সেক্রেটারি শফিকুল রহমান, প্রচার সেক্রেটারি তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির আমির রফিকুল ইসলাম খান।