‘মহাসেন’ থেকে মুক্ত কক্সবাজার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় মহাসেন দুর্বল হয়ে পড়ায় কক্সবাজারকে বিপদমুক্ত বলে মনে করছে স্থানীয় আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. আলমগীর বলেন, ঘূর্ণিঝড়টি আজ দুপুরে চট্টগ্রামের সন্দ্বীপ হয়ে নোয়াখালী অঞ্চল অতিক্রম করেছে। কক্সবাজারের আকাশে এখন ঝলমলে রোদ।জেলা প্রশাসক মো. রুহুল আমিন প্রথম আলো ডটকমকে বলেন, ঘূর্ণিঝড় মহাসেন থেকে কক্সবাজার বিপদমুক্ত। আশ্রয়কেন্দ্রগুলোতে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া খাবার খেয়ে স্থানীয় লোকজন এখন বাড়ি ফিরে যাচ্ছে। ঘূর্ণিঝড় ও ভরা পূর্ণিমার কারণে সাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি বৃদ্ধি পাচ্ছে। এতে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়াসহ জেলার অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হচ্ছে।