‘মাঠে আমার মতই প্রাধান্য পাবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশির দশকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বড় তারকা ছিলেন আবাহনীর পাকির আলী। ২০০০ সালে আসেন আবাহনীর ফুটবল কোচের দায়িত্ব নিয়ে। পরে মোহামেডানের কোচ হিসেবেও কাজ করে গেছেন এই শ্রীলঙ্কান। এবার দায়িত্ব নিলেন সংকটে পড়া শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। প্রথম দিনের অভিজ্ঞতা খুব বেশি সুখকর হলো না ৫৭ বছর বয়সী কোচের আবারও ঢাকায় এলেন? কেমন লাগছে?পাকির আলী: (হেসে) খুবই ঠান্ডা লাগছে ভাই। তবে আবারও ঢাকায় আসতে পেরে ভালোই লাগছে। প্রথম দিনে এসেই দেখলেন দল হারল...পাকির: খেলার মধ্যে হারজিত তো আছেই। এটা খেলারই অংশ। সবে এলাম। কয়েক দিন গেলে সব বুঝতে পারব। আশা করি, তখন কোনো সমস্যা হবে না। দলের খেলা কেমন দেখলেন?পাকির: স্ট্রাইকিংয়ে সমস্যা আছে। ফিনিশিংও ভালো ছিল না। তবে পুরো দল ভালো খেলেছে। শেখ জামাল এবার বড় দল গড়েছে। জাতীয় দলের খেলোয়াড়ে ভরা। তবুও তারা ৬ নম্বরে। কত দূর নিয়ে যাওয়ার আশা করেন?পাকির: আমি প্রথম দিন এসে কী বলব। আজ (গতকাল) খেলা দেখলাম। খেলার মধ্যে সবই আছে শুধু ফিনিশিং নেই। দলকে চ্যাম্পিয়ন করারই আশা নিশ্চয়ই আপনার?পাকির: তা তো অবশ্যই। মাত্রই চারটি ম্যাচ গেছে। এখনো অনেক পথ আছে সামনে। আমি আশাবাদী। একাদশ নির্বাচন নিয়ে ক্লাব সভাপতির সঙ্গে দ্বন্দ্বে আগের কোচ জোরান কার্লেভিচ চাকরি হারিয়েছেন। আপনি কি এসব জেনেশুনেই এসেছেন?পাকির: আমি মনে করি, দল নির্বাচন নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা উচিত। এর বেশি কিছু বলব না। তাহলে আপনি নিজে চূড়ান্ত একাদশ নির্বাচন করবেন না...পাকির: মাঠে আমার মতই প্রাধান্য পাবে। তবে দল নির্বাচন নিয়ে সবার সঙ্গে আলোচনার দরকার আছে। ম্যানেজার, প্রেসিডেন্ট সবার সঙ্গে কথা বলতে হবে। ফুটবলে তো কোচই সর্বেসর্বা। আপনি কীভাবে দেখেন বিষয়টা? পাকির: আসলে এশিয়ার দেশগুলোয় কোচের ওপর খবরদারি চলে। কোচের সঙ্গে ক্লাব কর্মকর্তাদেরও মত থাকে এখানে। তবে এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা পেশাদার, তবে ইউরোপিয়ান কোচদের মতো অতটা নেই। আপনার সঙ্গে চুক্তি কত দিনের?পাকির: আপাতত ছয় মাসের চুক্তি হয়েছে। ঢাকায় মাঠভরা দর্শকের সামনে খেলতেন আপনি। এখন এত কম দর্শক দেখে কেমন লাগছে?পাকির: এটা অনেক দুঃখের ব্যাপার। আমাদের সময় দর্শকের সামনে খেলতে ভীষণ মজা লাগত। অনেক মানুষ খেলা দেখতে আসত। আমরাও উপভোগ করতাম ব্যাপারটা। গ্যালারিতে বেশ কিছু সমর্থক শুধু আপনাকেই দেখতে এসেছে, জানেন?পাকির: শুনে খুব খুশি হলাম। একবার আবাহনীর জয়ের পর উচ্ছ্বাস করতে গিয়ে আপনার সোনার চেইন হারিয়ে গিয়েছিল, মনে পড়ে?পাকির: হ্যাঁ। সেটা ১৯৮৫ সালে। মোহামেডানের বিপক্ষে খেলেছিলাম। ঘটনার পর এক ভক্ত জুয়েলার্সের মালিক নতুন একটা চেইন উপহার দিয়েছিল আমাকে। ওই সময়ের আরামবাগের সঙ্গে এখনকার আরামবাগের কোনো পার্থক্য দেখেন?পাকির: ওই সময়ও আবাহনী-মোহামেডান আরামবাগের বিপক্ষে জিতত। কিন্তু অনেক কষ্টে (হাসি)। আমার স্পষ্ট মনে আছে, অনেক বিপজ্জনক দল ছিল আরামবাগ। শ্রীলঙ্কাতেও তো কোচের দায়িত্বে ছিলেন? পাকির: হ্যাঁ, আমার ক্লাব রত্নম এফসি। গত মৌসুমে প্রথম বিভাগে রানার্সআপ হয়েছে।