মেসি ঢাকা আসছেন। আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রদর্শনী ম্যাচ খেলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। স্বপ্ন নয়, বাস্তব হতে চলেছে ৬ সেপ্টেম্বর। এই স্বপ্নপূরণ হতে যাচ্ছে যাঁর হাত ধরে, সেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন চোখ রাখছেন আরও সামনে প্রস্তুতি এ পর্যন্ত কেমন?কাজী সালাউদ্দিন: সবকিছুই ভালোভাবে চলছে। ইনশাআল্লাহ্ বড় কোনো সমস্যা নেই। হোটেল বদল করতে হলো। এতে কি কোনো সমস্যা হতে পারে? সালাউদ্দিন: না, আমরা তো সব ঠিক-ঠাক করে রেখেছিলাম আগেই। কিন্তু সরকারের চাওয়া বলেই আমাদের কিছু করার নেই। টিকিট বিক্রি নিয়ে আপনি কি সন্তুষ্ট?সালাউদ্দিন: টিকিট তো মোটামুটি যাচ্ছে। ব্যাংকে দেওয়া ১১ হাজার টিকিট আস্তে আস্তে বিক্রি হচ্ছে। তবে আশানুরূপ নয়। এর জন্য আমি ঈদ, রোজাকেই বড় করে দেখছি। ৩ সেপ্টেম্বর মেসিরা ঢাকায় এসে গেলে আশা করি টিকিট থাকবে না একটাও। এমনি কখনো কি ভেবেছেন, টিকিট বিক্রি নিয়ে এতটা ভাবতে হবে?সালাউদ্দিন: একদমই না। মেসির মতো খেলোয়াড় আসছে, বাংলাদেশে কী ১০ হাজার মানুষ নেই, যারা সাত থেকে ১০ হাজার টাকা দিয়ে মেসির খেলা দেখবে? কিন্তু এখন দেখছি, আমাদের ধারনা ঠিক ছিল না। টিকিটের উচ্চমূল্য তো একটা ব্যাপার...বাদল: আরে, পারলে তো আমরা ফ্রি দেখাতাম ম্যাচটা। কিন্তু এর পেছনে কত টাকা লাগছে, কত শ্রম লাগছে, সেটা তো বাইরে থেকে অনেকে ভাবতেই পারবেন না। অবস্থা যা, তাতে অনেকে লোকসানের আশঙ্কা করছেন। আপনারও কী সে রকম আশঙ্কা আছে?সালাউদ্দিন: দেখুন, আমরা তো লাভের জন্য এই আয়োজন করছি না। আমরা এ দেশের মানুষের সামনে মেসির মতো তারকাকে এনে হাজির করছি। দেখাতে চেয়েছি, আমাদের দেশ শুধু নেতিবাচক কারণে খবর হয় না। তার মানে দেশের সম্মান বাড়ানোই আপনাদের মূল লক্ষ্য?সালাউদ্দিন: মেসির আগমন আমাদের ফুটবলের প্রতি তরুণদের আকৃষ্ট করবে। এটা বড় কারণ। একই সঙ্গে ম্যাচটা ভালোভাবে করতে পারলে বিশ্ববাসীকে দেখাতে পারব আমাদের দেশটা জঙ্গিবাদের দেশ নয়। এ দেশ রাজনৈতিক অস্থিরতার দেশ নয়। কিন্তু ম্যাচটা তো আন্তর্জাতিক কোনো স্যাটেলাইটে দেখানো হচ্ছে না...সালাউদ্দিন: আসলে ম্যাচটা আমরা আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল ইএসপিএনে দেখানোর উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু নানা কারণে সেটি হয়নি। তাহলে তো বাইরের দর্শকেরা দেখতে পারবে না ম্যাচটা...সালাউদ্দিন: যে চ্যানেলটিতে দেখানো হবে, সেটির কল্যাণে আশা করছি বিদেশেও দেখতে পারবে আগ্রহী দর্শকেরা। তা ছাড়া আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর হবেই। একটা ব্যাপার ভেবে আমার খুবই ভালো লাগছে, এই ম্যাচটা ভালোভাবে করতে পারলে ভবিষ্যতে আরও অনেক বড় ম্যাচ আমরা করতে পারব। কিন্তু এটি করতে গিয়েই তো নানা রকম সংকটে পড়ছেন। ব্যাপারটা আসলে কতটা চ্যালেঞ্জিং?সালাউদ্দিন: ভীষণ রকম। আমি যে কতটা চাপের মধ্যে আছি, সেটি আপনারা জানেন না। কত কাজ করতে হচ্ছে। হাজার রকম ব্যাপার স্যাপার এর সঙ্গে যুক্ত। অনেক শিক্ষা আমি পাচ্ছি এই আয়োজনে নেমে। কী ধরনের চ্যালেঞ্জ, বলা যাবে?সালাউদ্দিন: এই মুহূর্তে কিছু বলতে চাই না। ম্যাচটা আয়োজনের দিকেই সব মনোযোগ রাখতে চাই। দর্শকদের প্রতি আপনার কোনো আহ্বান আছে?সালাউদ্দিন: আমি দর্শককের একটা কথাই বলব, আপনারা মাঠে আসুন, মেসিকে দেখুন। এই জিনিস চোখের সামনে ঘটতে দেখা তো স্বপ্নের ব্যাপার। আমার ছেলে এবং ছেলের বউ পর্যন্ত লন্ডন থেকে ঢাকায় আসছে। আপনার ছেলে তো আসতেই পারে। এটা আর বিশেষ কী? সালাউদ্দিন: মজার ব্যাপার কী, সে কিন্তু আমার সঙ্গে দেখা করতে আসছে না। আসছে মেসিকে দেখতে। বলেছে, দুটি টিকিট দিতে।