প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকটিকিট থেকে রানির মাথার ছবি যাতে কেউ কখনো বাদ দিতে না পারে, সে জন্য আইন করতে যাচ্ছে যুক্তরাজ্য। রাষ্ট্রীয় ডাক বিভাগ রয়্যাল মেইল প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকটিকিটে রানির ছবি ব্যবহার করছে। তবে এর কোনো আইনি বাধ্যবাধকতা নেই। এখন রয়্যাল মেইল পরিচালনার ভার বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার কথা চলছে। যুক্তরাজ্যের ডাকমন্ত্রী এড ডেভি বলেছেন, রানির ছবি বাদ দেওয়ার মতো ‘পাগলামি’ কোনো কোম্পানিই করবে না। তার পরও ‘রক্ষাকবচ’ হিসেবে আইন করা হচ্ছে। বিবিসি অনলাইন