প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাদক ব্যবসায়ীদের পিটিয়ে এলাকা ছাড়া করুন।’ পুরো কারওয়ান বাজার এলাকায় পুলিশ এভাবেই মাইকিং করছে। এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছে এ অঞ্চলকে মাদক ব্যবসায়ী, দখলদার ও চাঁদাবাজ মুক্ত করতে। কারওয়ান বাজার থেকে এই শ্রেণীর লোকদের উচ্ছেদ করতে সকাল থেকে অভিযান শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে পুলিশের প্রায় ৩০০ সদস্য। তেজগাঁও অঞ্চলের উপকমিশনার চৌধুরী মনজুরুল কবীরের নেতৃত্বে তেজগাঁও থানার সামনে থেকে অভিযান শুরু হয়। পুলিশ অবৈধ দোকানপাট উচ্ছেদ, রেললাইনের আশপাশের লোকের দেহ তল্লাশি ও মাদকের সন্ধানে বস্তিতে অভিযান চালাচ্ছে।