‘মার ছক্কা’ আমার প্রথম ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মার ছক্কা। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। এখানে অভিনয় করেছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার এবারের প্রথম রানারআপ মৌসুমী। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?আমি এখন (সোমবার) সিলেটে। স্বাধীনতার চল্লিশ বছর উপলক্ষে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি এখানে ‘রবি বাংলাদেশ মেলা’র আয়োজন করেছে। আমি এই অনুষ্ঠানে অংশ নিতে এসেছি। এবারই প্রথম ধারাবাহিক নাটকে অভিনয় করলেন?হ্যাঁ। মার ছক্কা আমার প্রথম ধারাবাহিক নাটক। এর আগে এক ঘণ্টার একটি নাটকে অভিনয় করেছিলাম। খালিদ মাহমুদ মিঠু পরিচালনা করেছেন। নাটকের নাম বাংলা আমার মায়ের ভাষা। এটি কোথাও প্রচারিত হয়নি।‘মার ছক্কা’ নাটকটি নিয়ে কিছু বলুন।মার ছক্কা নাটকের গল্প ক্রিকেট নিয়ে। নাটকে আমাকে সবাই ছটু নামে ডাকে। আমার পছন্দ ক্রিকেটার পাত্র। তবে তাকে হতে হবে রাজশাহীর ছেলে। কারণ এখানকার ছেলেরা নরম মেজাজের। দুলাভাইকে দেখে এমনটি মনে হয়েছে। বুঝতেই পারছেন, খুব মজার নাটক। আমি সাতক্ষীরার মেয়ে। কিন্তু নাটকে বরিশালের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। বরিশালের আঞ্চলিক ভাষায় সংলাপ বলি। শুরুতে তা মোটেও সহজ ছিল না। পরে আমার সহশিল্পী তানিয়া আহমেদ আর অপূর্ব এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন।আর কোনো নতুন ধারাবাহিকে কাজ করছেন?বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গল্প নিয়ে ভার্সিটি নামে একটি নাটক তৈরি হচ্ছে। পরিচালনা করছেন ওয়াহিদ আনাম। এই নাটকে আমার সঙ্গে আরও আছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার এবারের টয়া, নিশা ও মাশিয়াত। এই নাটকে কাজ করতে এসে অনেক দিন পর আবার আমাদের দেখা হলো। এ ছাড়া এজাজ মুন্না, নাহিদ আহমেদ, মুহাম্মাদ মুস্তফা কামাল ও শঙ্খ দাশগুপ্তের নাটকের কাজ করছি।পড়াশোনার কী খবর?আমি খুলনায় আজম খান কমার্স কলেজে ব্যবস্থাপনা বিষয়ে সম্মান প্রথম বর্ষের ছাত্রী।