‘মারো, আরও জুতা মারো’
রাহুল গান্ধীর দিকে জুতা নিক্ষেপের ঘটনায় কংগ্রেস নেতারা দারুণ ক্ষুব্ধ হয়েছেন। তবে আকস্মিক এই ঘটনায় একটুও বিচলিত হননি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর এই ছেলে। ঘটনার পরপরই বেশ প্রসন্ন ভঙ্গিতে পুলিশের উদ্দেশে তিনি ওই ব্যক্তিকে মারধর ও গ্রেপ্তার না করার অনুরোধ করেন।ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বিকাশনগরে গতকাল সোমবার এক জনসভায় ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধীর দিকে জুতা ছুড়ে মারেন এক ব্যক্তি। তবে সেই জুতা মঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারেনি। এর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উদ্দেশে রুহুল বলেন, ‘ওই ব্যক্তিকে ছেড়ে দিন। আমার প্রতি তাঁকে আরও জুতা নিক্ষেপ করতে দিন।’ জুতা নিক্ষেপকারীর উদ্দেশে ঠান্ডা গলায় রাহুল বলেন, ‘মারো মারো, আরও জুতা মারো।’তবে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সঞ্জয় গাঞ্জাল জানিয়েছেন, জুতা নিক্ষেপকারী কুলদীপ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। কুলদীপ নিজেকে বাবা রামদেবের একজন সমর্থক বলে দাবি করেছেন। রামদেবের একটি আয়ুর্বেদিক দোকানে তিনি বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন।রামদেবের কালো টাকা বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইউপিএ সরকার তাঁর বিরুদ্ধে মামলা শুরুর প্রতিবাদে রাহুলের প্রতি কুলদীপ জুতা নিক্ষেপ করে বলে দাবি করেছে।জুতা নিক্ষেপকারীর প্রতি রাহুলের এ ধরনের মনোভাবের প্রশংসা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।