‘মালালার দাফনের প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম’ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে তালেবানের গুলিতে আহত কিশোরী মালালা ইউসুফজাইয়ের (১৫) বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই মৃত্যুর কবল থেকে মালালার ফিরে আসার বিষয়টিকে ‘অলৌকিক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মেয়ের দাফনের জন্য তিনি মানসিক প্রস্তুতি পর্যন্ত নিয়ে ফেলেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি মেয়েকে ফিরে পেয়েছেন। যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতালে মালালার সঙ্গে দেখা করার পর বার্মিংহামে জিয়াউদ্দিন ইউসুফজাই সাংবাদিকদের এ কথা বলেন।মালালার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে জিয়াউদ্দিন পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক মোড় বলেও অভিহিত করেন।গত বৃহস্পতিবার মেয়েকে দেখতে জিয়াউদ্দিন স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে পাকিস্তান থেকে যুক্তরাজ্যে যান। বৃহস্পতিবার রাতেই মা-বাবা ও দুই ভাইয়ের সঙ্গে কথা হয় মালালার।জিয়াউদ্দিন বলেন, মালালা গুলিবিদ্ধ হওয়ার পর পাকিস্তানের কট্টর থেকে উদারপন্থী—সবাই তালেবানের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তিনি বলেন, ‘সে (মালালা) যখন (গুলি খেয়ে) পড়ে গেছে, বিশ্ব তখন উঠে দাঁড়িয়েছে। সে আবার মাথা তুলবে, সে আবার উঠে দাঁড়াবে।’৯ অক্টোবর সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিরা মালালার মাথায় গুলি করে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুটি মেয়ে আহত হয়। আল জাজিরা।