‘মাশরাফির না থাকা বিস্ময়কর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপের দল গড়েছেন প্রধান নির্বাচক হিসেবে। আরেকটা বিশ্বকাপের দল গড়ার কাজটা দেখেছেন বাইরে থেকে। তবে গতকাল ঘোষিত দল দেখে যতটা বিস্মিত সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ, তার চেয়ে বেশি বিস্মিত ঘোষণা নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনাপরম্পরায় দল তো দেখেছেন, আপনার প্রতিক্রিয়া কী?ফারুক আহমেদ: দল নিয়ে প্রতিক্রিয়া জানানোর আগে বলা উচিত, গত দুই দিন দল নিয়ে যা ঘটল, সেটা অনাকাঙ্ক্ষিত। এটা দলের জন্য মোটেও ভালো নয়। বাজে উদাহরণ। এসবের অবসান হওয়া উচিত। দল গড়ার পর নির্বাচকদের সঙ্গে তিন-চার ঘণ্টা মিটিং কোনোভাবেই কাম্য নয়। ব্যাপারটি আপনার কাছে খুবই খারাপ লেগেছে তাহলে?ফারুক: আপনিই বলুন, এসব দেখে কি ভালো লাগে! যাঁরা ভালো দল গড়তে পারেন এমন যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিয়ে বিসিবি তাদের পলিসি জানাতে পারে। ব্যাপারটা এখানেই শেষ হওয়া উচিত। কিন্তু কারও নাম ধরে অমুককে নিতে হবে অমুককে বাদ দিতে হবে, এসব মোটেও গ্রহণযোগ্য নয়।  গত বিশ্বকাপের দল ঘোষণার আগে আপনার অভিজ্ঞতা কেমন ছিল?ফারুক: না, এ ধরনের পরিস্থিতিতে আমরা পাড়িনি। একটা উদাহরণ দিলেই গোটা ব্যাপারটা পরিষ্কার হবে। বোর্ড প্রেসিডেন্ট আলী আসগার লবি সাহেব নিজেই বলে গেছেন, ‘‘আমি অনেক অনুরোধ করেছিলাম মানজারুল ইসলাম রানাকে নেওয়ার জন্য, কিন্তু নির্বাচক কমিটি সেটা রাখেনি। সেই নির্বাচক কমিটির প্রধান ছিলাম আমি। কাজেই বুঝতেই পারছেন...।  বর্তমান নির্বাচক কমিটি তো শেষ পর্যন্ত তাদের অবস্থানে অটল ছিল, এটাও তো ঠিক...ফারুক: হ্যাঁ, এভাবে বলতে চাইলে বলা যায়। তবে আমি সিলেকশন কমিটিকে কিছুটা দায়ী করব, গত দুই দিন তারা যে অবস্থান নিয়েছে প্রথম দিন থেকেই সেটা নেওয়া উচিত ছিল। কিন্তু এ ধরনের সমস্যা সম্ভবত তারা নিজেরাই আমন্ত্রণ জানিয়ে এনেছে।  যা-ই হোক, দল নিয়ে কিছু বলুন...ফারুক: মাশরাফির দলে না থাকা বিস্ময়কর। এখনো বিশ্বকাপের এক মাস বাকি। যেখানে আশপাশে আমরা দেখছি অভিজ্ঞতাকে কত মূল্য দেওয়া হচ্ছে, অস্ট্রেলিয়া দলে অপারেশন হওয়ার পরও হাসিকে রাখা হয়েছে। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পর হয়তো ওকে পাওয়া যাবে এই আশায়। কিন্তু আমরা মাশরাফিকে দলে নিলাম না... আপনি কি নিশ্চিত, মাশরাফি বিশ্বকাপের আগে পুরো ফিট হয়ে যেত?ফারুক: দেখুন, আমরা হোমে খেলছি, আজ কেউ আনফিট হলে কালই বিকল্প পাওয়া সম্ভব। এমন নয় যে, ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে যেতেই যেতেই দুই দিন লাগবে। কিংবা আবহাওয়ার ব্যাপার আছে। এত সুবিধার পরও আমরা নিজেদের সেরা সিম বোলারটাকে কেন বাইরে রাখলাম, এটা আমার মাথায় ঢুকছে না। বিশ্বকাপ শুরুর আগে মাশরাফি ফিট না-ও হতে পারেন, এমন একটা অনিশ্চয়তা তো আছেই...ফারুক: এখানেই আমার আপত্তি। মাশরাফির ইনজুরির সর্বশেষ অবস্থাটা কী আমরা জানি? ফিজিওর অফিসিয়াল মতামত নিয়ে বোর্ড কেন দেশবাসীকে তা জানাল না। বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরাফি একজন বড় খেলোয়াড়, ম্যাচ উইনার। তার ব্যাপারে আমরা অফিসিয়ালি কিছু জানি না। বোর্ডের অনেক অস্বচ্ছ কাজের মতো এটাও একটা অস্বচ্ছ ব্যাপার হলো। আর কোনো ঘাটতি?ফারুক: লম্বা সময়ের টুর্নামেন্ট যেহেতু, দলে চারজন পেসার দরকার ছিল। কন্ডিশন চিন্তায় হয়তো স্পিনার বেশি। তবে মিডল-অর্ডারে অলক কাপালি আসতে পারত। ওর লেগ স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনত। আমি দল গড়লে একজন অতিরিক্ত পেসার, মাশরাফি এবং অলক কাপালিকে রাখতাম।  তার পরও তো নিশ্চয়ই স্বীকার করবেন, বিশ্বকাপের দল গড়া আর দশটা দলের চেয়ে কঠিন?ফারুক: তা তো অবশ্যই। আপনি সবাইকে খুশি করতে পারবেন না। আপনি বলবেন অলক কাপালি, আরেকজন আশরাফুল। কথা হচ্ছে, আপনি আপনার সেরা সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করছেন কিনা।