‘মায়ের স্বপ্ন মিথ্যে হয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর দুই ছেলেই টেস্ট সেঞ্চুরিয়ান। গত পরশু লর্ডসে সেঞ্চুরি করে ছোট ছেলে তামিম ইকবাল নাম তুলে ফেলেছেন ক্রিকেট-তীর্থের অনার্স বোর্ডে। চট্টগ্রাম থেকে ফোনে নিজের অনুভূতি জানালেননুসরাত ইকবাল তামিমের সেঞ্চুরি দেখেছেন?নুসরাত ইকবাল: ওরে বাবা, দেখব না! সারাক্ষণ দোয়া-দরুদ পড়ছিলাম। বারবার বলছিলাম, আল্লাহ, ছেলেটার স্বপ্ন পূরণ করে দাও। টিভির দিকেই তাকিয়ে ছিলাম। কিন্তু মন ছিল ওর কাছে। যেই না সেঞ্চুরি করে লাফ দিয়ে উঠল, কী যে আনন্দ পেয়েছি...(কান্না জড়ানো কণ্ঠ) বলে বোঝাতে পারব না। বাসার লোকজনও নিশ্চয়ই খুশি?নুসরাত: হ্যাঁ। সবাই খুব খুশি। আমার বন্ধুরা-আত্মীয়রা, ফোনের পর ফোন করছে। সবাই অভিনন্দন জানাচ্ছে। সেঞ্চুরির পর কথা হয়েছে?নুসরাত: হ্যাঁ আজই (কাল) ফোন করেছিল। ফোনেই বুঝতে পারছিলাম, কী খুশি হয়েছে ছেলেটা। বারবার শুধু বলে, আমার স্বপ্নপূরণ হয়েছে মা। সেঞ্চুরিটা তো তামিম তাঁর বাবা (প্রয়াত ইকবাল খান) ও আপনাকে উৎসর্গ করেছে...নুসরাত: মা হিসেবে ছেলের কাছ থেকে এর চেয়ে বেশি আর কী চাইতে পারি? ওর বাবার সারা জীবনের চাওয়া ছিল, ছেলেরা খেলাধুলায় নাম করবে। আজ বেঁচে থাকলে এই দিনটা দেখতে পেত। এই সেঞ্চুরি উৎসর্গ করে তামিম দুনিয়ার সবার সামনে আমাদের সম্মান দিল।  লর্ডসে সেঞ্চুরি করা নিয়ে তামিমের একটা স্বপ্ন সব সময় ছিল। এটা কি আপনাকে বলেছে কখনো?নুসরাত: হ্যাঁ। অনেকবার। গতকালও (পরশু) খেলার আগে বলছিল। আমাদের এখানকার দুটো-আড়াইটের দিকে কথা হলো। বলল, ‘মা, আমার জন্য দোয়া করবেন। আমি যেন এখানকার ওই বোর্ডটায় নাম লেখাতে পারি।’ হাতের ইনজুরি নিয়েও শুধু খেলে গেছে এই স্বপ্নটার জন্য। ওর ইনজুরি নিয়ে টেনশনে ছিলেন?নুসরাত: খুব। খুব টেনশনে ছিলাম। ওরা দুই ভাই-ই অবশ্য আমাকে কোনো টেনশনে ফেলতে চায় না। আমাকে জানতেই দিতে চায় না, ইনজুরির কী অবস্থা। ফোন করলেই বলে, ‘সুস্থ আছি। টেনশন করবেন না।’ ওই দিন খেলার আগেও আমাকে বলে, ব্যথা নেই। কিন্তু আমি তো বুঝতে পারছিলাম, ব্যথা নিয়েই খেলছে। ব্যথা নিয়েই খেলে এত বড় কীর্তি করে ফেলল। আগে তো তামিমকে লোকজন আকরাম খানের ভাতিজা বা নাফিসের ভাই বলে জানত। এখন...নুসরাত: এখন আমাদের সবার পরিচয় বদলে গেছে। তামিমের নামেই আমাদের চেনে সবাই। আমার নাম তো লোকজন ভুলেই গেছে। সবাই বলে ওই যে তামিমের আম্মু। নিজের পুরোনো বন্ধুবান্ধবও বলে, তামিম-নাফিসের আম্মু। আমার জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া। ছেলেদের নামে পরিচিতি পেলে আর কী লাগে মায়ের! এত আনন্দের মধ্যে একটু দুঃখও তো আছে। নাফিস জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না...নুসরাত: না। দুঃখ করি না। নাফিস তো সেরা ব্যাটসম্যান ছিল। ও যোগ্যতা দিয়ে জাতীয় দলে খেলে টেস্ট সেঞ্চুরিও করেছে। কিন্তু ওর দুর্ভাগ্য ইনজুরি। ওই জন্য নিয়মিত খেলতে পারল না। দুঃখ করি না, কারণ বয়স তো চলে যায়নি। এখনো ওর জাতীয় দলে খেলার অনেক সময় আছে। অবশ্যই এক দিন দুই ভাই জাতীয় দলে একসঙ্গে ওপেন করবে। আপনার এই স্বপ্ন সত্যি হবে?নুসরাত: এই স্বপ্ন নিয়েই আমি আছি। মায়ের স্বপ্ন মিথ্যে হয় না। ওরা একসঙ্গে অবশ্যই জাতীয় দলে খেলবে।