‘মা’র জন্য আমরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক অসুস্থ মায়ের চিকিৎসার ব্যয় মেটানো তহবিল সংগ্রহের জন্য এগিয়ে এসেছেন সংস্কৃতিকর্মীরা। গতকাল সোমবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে তাই আয়োজন করা হয়েছিল দর্শনীর বিনিময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের।সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে। এই সংগঠনের প্রচার সম্পাদক সুলতানা ইয়াসমিনের মা শাহনাজ পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন ২৫ থেকে ৩০ লাখ টাকা। এই অর্থ সংগ্রহের জন্য ‘মা’র জন্য আমরা’ নামের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, টিকিট বিক্রি এবং অনুদানের অর্থ ব্যয় করা হবে অসুস্থ ওই মায়ের চিকিৎসাসেবায়।অনুষ্ঠানে গান শোনান তিমির নন্দী, সুবীর নন্দী, মিতা হক, বুলবুল ইসলাম, মহিউজ্জামান চৌধুরী ও শারমিন সাথী ইসলাম। আবৃত্তি করেন হাসান ইমাম, হাসান আরিফ, লায়লা আফরোজ, শিমুল মোস্তফা, ডালিয়া আহমেদ ও ঝর্না সরকার।