‘মি. ভারত’ চরিত্রে অক্ষয় খান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা অক্ষয় খান্না এবার দুর্নীতির বিরুদ্ধে লড়তে কোমর কষে দাঁড়িয়েছেন; তবে তা চলচ্চিত্রের পর্দায়। নিতিন মনমোহনের গলি গলি চোর হ্যায় ছবিতে ‘মি. ভারত’ সেজে আসছেন অক্ষয়। এ ব্যাপারে অক্ষয় জানান, মি. ভারত আসলে একটি প্রাত্যহিক জীবনের সাধারণ চরিত্র। দেশে চলমান ব্যাপক দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অসচেতন ছিল সে। একপর্যায়ে সে নিজেই ধরা পড়ে এই অনিয়মের ফাঁদে। এতে সে প্রচণ্ড হতাশ হয়। পরে লড়াই শুরু করে এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে। ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। টাইমস অব ইন্ডিয়া।