‘মিশন বঙ্গোপসাগর ও কিলিমানজারো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের অভিযানভিত্তিক বই মিশন বঙ্গোপসাগর ও কিলিমানজারো-এর মোড়ক উন্মোচন করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৌদি আরব সরকারের জ্যেষ্ঠ পরামর্শক ও শুভেচ্ছাদূত স্যার ফ্র্যাংক প্রিটার্স, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান, ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান প্রমুখ।মিশন বঙ্গোপসাগর ও কিলিমানজারো বইয়ে নৌকা বানিয়ে ঢাকা থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত অভিযান, সাঁতরে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত সাড়ে ১৪ কিলোমিটার সমুদ্রপথ ‘বাংলা চ্যানেল’ অভিযান এবং আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত তানজানিয়ায় অবস্থিত ১৯ হাজার ৩৪০ ফুট উঁচু কিলিমানজারো অভিযানের বর্ণনা স্থান পেয়েছে।অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সেভেন সামিট অভিযাত্রী মুসা ইব্রাহীম ও নিয়াজ মোরশেদ পাটওয়ারীর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট অ্যাকঙ্কাগুয়া পর্বতাভিযান উপলক্ষে আয়োজিত ‘ফ্ল্যাগ অব’ পর্বে দুই অভিযাত্রীর হাতে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বাংলাদেশের পতাকা তুলে দেন।মুসা ইব্রাহীম জানান, আর্জেন্টিনা ও চিলির সীমান্তে অবস্থিত আন্দিজ পর্বতমালা অভিযানে ১২ ফেব্রুয়ারি রওনা দেবেন অভিযাত্রীরা।