‘মুক্তধারা’ নাটকের নির্দেশনা দিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ বছর পর রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক করছে থিয়েটার। নাম মুক্তধারা। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যা সাতটায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এটির নির্দেশনা দিচ্ছেন নায়লা আজাদ নূপুর। কথা হলো তাঁর সঙ্গে।দেশে কবে এলেন?গত বছরের ডিসেম্বর মাসে। এখন থেকে যাওয়া-আসার মধ্যেই থাকব। কারণ, দেশে কিছু কাজ করার পরিকল্পনা করছি। ওগুলোর জন্যই এখানে থাকতে হবে। এ ছাড়া এবার থিয়েটারের নতুন নাটক মুক্তধারার নির্দেশনা দিয়েছি। দুই মাস নাটকটির মহড়া নিয়েই ব্যস্ত ছিলাম। এই নাটকের অভিনয়শিল্পীদের বেশির ভাগ, আমি বলব ৭০ ভাগই নতুন। ‘মুক্তধারা’ নাটকটি নিয়ে কিছু বলুন।উত্তরকুট ও শিবতরায় অঞ্চলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে। উত্তরকুট অঞ্চলের লোকজন কুটিল স্বভাবের। তারা শিবতরায় অঞ্চলের সহজ-সরল মানুষজনকে দমিয়ে রাখার চেষ্টা করে। একসময় এই দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি বাঁধকে। উত্তরকুট বাঁধ নির্মাণ করে শিবতরায় অঞ্চলের লোকজনকে পানিসহ আরও নানা ধরনের সংকটে ফেলে। অবশেষে উত্তরকুটের রাজার ছেলে উদ্ভূত সমস্যার সমাধানে এগিয়ে আসে।নাটকটি আজ কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করছেন।খুবই প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ কত আগে নাটকটি লিখেছিলেন, কিন্তু ওটা পড়লে মনে হয় তা এই সময়ের। বিশ্বে পরিবেশগত পরিবর্তনের ফলে যে সংকট তৈরি হচ্ছে, তার সঙ্গে নাটকের গল্প হুবহু মিলে গেছে। উন্নত দেশগুলোর ভূমিকার জন্য ভুক্তভোগী মানুষগুলো যে প্রতিবাদ করছে, মুক্তধারা নাটকটিও সে রকমই। ‘মুক্তধারা’ নাটকটি মঞ্চের জন্য নির্দেশনা দিতে গিয়ে কেমন লেগেছে?রবীন্দ্রনাথের ক্যানভাস অনেক বড়। ভাবনাটা বিশাল। এটা পড়ে বোঝা যায় না। কিন্তু নাটক করতে গিয়ে তা খুব অনুভব করেছি। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, তেমনই কিছু বিষয় নিয়ে আমি কাজ করছি। নাটকটির সঙ্গে আমার কাজের একটা মিল রয়েছে। আর নাটকে যেহেতু বেশির ভাগ অভিনয়শিল্পীই নতুন, তাই পরিশ্রমটা একটু বেশি হয়েছে। আপনি তো হলিউডের ‘ক্রসিং ওভার’ ছবিতে অভিনয় করেছেন। এরপর আর কোনো ছবিতে কাজ করেছেন?চলচ্চিত্রে কাজ করা হয়নি। তবে ওখানে কয়েকটি টিভি সিরিজে কাজ করেছি। ঢাকার টিভি নাটকে কাজ করার ইচ্ছা আছে। কথা হচ্ছে।