‘মুক্তধারা’ নিয়ে কলকাতা ও দিল্লি যাচ্ছে থিয়েটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ এপ্রিল কলকাতার সল্টলেকে ইজেডসেসি মঞ্চ পূর্বশ্রীতে এবং দিল্লিতে ৭ এপ্রিল কামানি মিলনায়তনে অভিনীত হবে থিয়েটারের নাটক মুক্তধারা। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে মুক্তধারা নাটকটি নিয়ে থিয়েটার ভারত যাচ্ছে আজ মঙ্গলবার।নাটকটির নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। থিয়েটারের অন্যতম পরিচালক রামেন্দু মজুমদার জানান, বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় ও ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।