‘মুক্তিযোদ্ধার সঙ্গে কাজ করব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব এম এস সাদের সঙ্গে কাল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। এতে দারুণ আনন্দিত ক্লাবটির সভাপতি রোমিও কারভালহো ডি কাস্ত্রো। মুক্তিযোদ্ধা সংসদে সংবাদ সম্মেলন শেষে ভদ্রলোক বললেন নানা বিষয় নিয়ে বাংলাদেশে তো এই প্রথম এলেন। কেমন লাগছে?রোমিও কারভালহো ডি কাস্ত্রো: খুবই ভালো। ১৫ ডিসেম্বর ঢাকা এসেছি। এত দিন ঢাকার বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘুরলাম। আজই (গতকাল) দুবাই হয়ে ব্রাজিল রওনা দেব। ব্রাজিলে আপনাদের ক্লাবটি কি পেশাদার ফুটবল খেলে? রোমিও: এম এস সাদ ক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৬১ সালে। এটি খুবই ভালো মানের একটি ফুটবল ক্লাব। এই ক্লাব থেকে উঠে এসেছে কারেকার মতো খেলোয়াড়। সাও পাওলোর শহর সাও কেতানোতে আমাদের ক্লাব। সাও পাওলো ভেঙে স্বাধীন হওয়া প্রদেশ মাতো গ্রোসো দো সুলের প্রথম বিভাগের দল এটি। মাত্রই গত বছরে প্রথম বিভাগে উঠেছি আমরা। আপনারা যে মুক্তিযোদ্ধাকে বেছে নিলেন, বিশেষ কোনো কারণ আছে?রোমিও: এখানে কোন ক্লাব কেমন, আমি জানি না। শুধু এটুকু জেনেছি, বাংলাদেশ ফুটবলপ্রিয় জাতি। শুনেছি, বিশ্বকাপের সময় এ দেশে ব্রাজিলের আর আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায়। ভাবলাম, এখানে ফুটবলের উন্নয়নের জন্য কাজ করলে মন্দ হবে না। তবে এখানে মূলত এসেছি বাংলাদেশ-ভারতে আমাদের এজেন্ট হয়ে কাজ করা জুলফিকার হায়দারের পরামর্শে। তিনিই আমাদের মুক্তিযোদ্ধার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন। মুক্তিযোদ্ধার সঙ্গে আপনাদের সমঝোতা স্মারকের মূল বিষয়গুলো কী? রোমিও: প্রথমত আমরা দ্বিপাক্ষিক ফুটবল উন্নয়নে মুক্তিযোদ্ধার সঙ্গে কাজ করব। এ জন্য দুই বছরের জন্য চুক্তি করেছি। দুই দলের খেলোয়াড়, কোচ, ট্রেনাররা সুবিধা অনুযায়ী সফর বিনিময় করবে। এখানে দুই দলের মধ্যে ফুটবলার বিনিময় হবে। কোচিং ক্লিনিক থাকবে। প্রীতি ম্যাচও হবে। ব্রাজিল থেকে বাংলাদেশে ফুটবলার আসবে এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ থেকে ব্রাজিলে খেলতে যাওয়া কি আদৌ সম্ভব?রোমিও: এটা সত্যি, ব্রাজিলের ফুটবলারদের মান এখানকার চেয়ে অনেক ভালো। কিন্তু খেলতে না পারলেও বাংলাদেশের বয়সভিত্তিক প্রতিভাবান ফুটবলাররা প্রশিক্ষণ নিতে যেতে পারবে ব্রাজিল। শুনতে তো ভালোই লাগছে। আসলে কতটা বাস্তবায়ন হবে, সেটাই প্রশ্ন...রোমিও: অবশ্যই বাস্তবায়ন হবে। ধরুন, মুক্তিযোদ্ধার একটা বয়সভিত্তিক দল ব্রাজিল গেল, সেই খরচটা কিন্তু আমরা জোগাব। এটাই তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রধান শর্ত, তাই না? বাংলাদেশ ছাড়াও অন্য কোনো দেশে কি আপনাদের এই প্রকল্প আছে?রোমিও: আরও অনেক দেশেই আছে। যেমন সংযুক্ত আরব আমিরাত, ইরান, ওমান, বাহরাইন। সম্প্রতি চীন ও জাপানেও কাজ করছি আমরা।  শুনেছি, আপনাদের মহিলা ফুটবল শাখাও আছে...রোমিও: ছেলে ও মেয়ে দুটি দলই আমাদের আছে। মেয়েদের ফুটবলে আমাদের ভালো সাফল্য রয়েছে—২০০৭ সালে আমাদের মেয়েরা ব্রাজিল কাপ জিতেছে। আর ছেলেদের কথা তো আগেই বলেছি। আমরা আস্তে আস্তে সামনে উঠে আসছি।