‘মুখোশ পরলে বোকা মনে হতো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল জ্যাকসন জীবদ্দশায় ছেলেমেয়েদের নিয়ে বাইরে বেরোলে প্রায়ই ওদের মুখোশ পরাতেন। ভক্ত ও সাংবাদিকদের এড়ানোর জন্য ছিল এই কৌশল। কিন্তু মুখোশ পরলে নিজেকে বোকা বোকা লাগত জ্যাকসন তনয়া প্যারিসের (১৩)। সম্প্রতি জনপ্রিয় টিভি অনুষ্ঠান দি এলেন ডিজেনারেস শোতে এক সাক্ষাৎকারে সে তার এই অভিজ্ঞতার কথা জানায়। পরে অবশ্য সে বুঝতে পেরেছে, বাবা ওদের ভালোর জন্যই কাজটি করতেন। প্যারিস এখন দাদি ক্যাথেরিনের তত্ত্বাবধানে রয়েছে। লন্ডন ব্রিজ অ্যান্ড দ্য থ্রি কিজ নামে একটি ছবিতে দেখা যাবে তাকে। প্যারিস জানায়, মুনওয়াকার ছবিতে বাবার অভিনয় দেখে অভিনয়ে আগ্রহ জন্মে তার। ওয়েবসাইট।