‘মুজরা’ নাচেন না ক্যাটরিনা!
খবর রটেছিল র্যাম্প মডেল হিসেবে মাত্র ১০ মিনিটের জন্য এক কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন ক্যাটরিনা কাইফ। বলিউডের এ অভিনেত্রী বিষয়টি অস্বীকার করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারো ব্যক্তিগত পার্টিতে তিনি নাচেন না। তিনি ব্যক্তিগত পার্টি বা বিয়ের অনুষ্ঠানে নাচার অনেক লোভনীয় অফার ফিরিয়েও দিয়েছেন। সম্প্রতি গুজব রটেছিল ২৫ মার্চ কোচিতে অনুষ্ঠিতব্য একটি র্যাম্পে মাত্র ১০ মিনিট থাকবেন ক্যাটরিনা। আর এ জন্য তিনি ১ কোটি রুপি দাবি করেছেন। কিন্তু বিষয়টি অস্বীকার করেছেন তিনি। ক্যাটরিনার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জিনিউজ জানিয়েছে, এ মুহূর্তে ক্যাটরিনা কাইফ লন্ডনে শাহরুখ খানের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত। র্যাম্পে হাঁটার মত সময়ও তাঁর হাতে নেই। আর এখানে আসার বিষয়টি তিনি কখনও নিশ্চিত করেননি। তাই এটি ভিত্তিহীন এক গুজবই বটে। আসলে এসব পার্টিতে নাচার চেয়ে সব সময় নিজের প্রাইভেসি বজায় রাখতে পছন্দ করেন তিনি। এদিকে ক্যাটরিনার বরাতে জানা গেছে, যদি কোচির র্যাম্পে মডেল হিসেবে ক্যাটরিনা কাইফ আসেনও, সেক্ষেত্রে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তবেই আসবেন।