প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব শাহারিয়ার খান বলেছেন, ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে হামলার ঘটনায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত থাকতে পারে। গতকাল শনিবার তিনি ভারতের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে এ কথা বলেছেন।টাইমস অব ইন্ডিয়ার অনলাইন খবরে বলা হয়েছে, সাক্ষাত্কারে শাহারিয়ার খান বলেছেন, ‘আইএসআইয়ের নিম্ন পর্যায়ের কর্মকর্তারা মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকতে পারে।’ মুম্বাই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে আসছে। তবে পাকিস্তান বরাবরই এ ঘটনায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। এই প্রেক্ষাপটে শাহারিয়ার খানই প্রথম কোনো পাকিস্তানি, যিনি মুম্বাই হামলার বিষয়ে আইএসআইয়ের জড়িত থাকার বিষয়ে তাঁর সন্দেহ প্রকাশ করলেন।