‘মৃত্যুর দূতের’ যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনায় সামরিক শাসনামলে মানবতাবিরোধী অপরাধের দায়ে দেশটির নৌবাহিনীর সাবেক কর্মকর্তা আলফ্রেদো অসতিজকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ‘মৃত্যুর দূত’ হিসেবে পরিচিত অসতিজ ১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত শাসনামলে বহু মানুষকে নির্যাতন, হত্যা ও তাদের লাশ গুম করেছেন।ওই সময় হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন দুজন ফরাসি নান এবং মানবাধিকার সংগঠন মাদার্স অব দ্য প্লাজা ডি মায়ো।একই অপরাধে সেনাবাহিনী ও পুলিশের ১১ জন সাবেক কর্মকর্তাকেও যাবজ্জীবন এবং বাকি চারজনকে ১৮ থেকে ২৫ বছরের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্তরা সবাই বুয়েন্স এইরেসের ন্যাভাল মেকানিক্যাল স্কুলে কর্মরত ছিলেন। ‘ডার্টি ওয়ার’ নামে খ্যাত ওই সময়ে ওই স্কুলটিই গোপন নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহূত হতো। বিবিসি।