মেসি আসছেন ঢাকায়। একেবারে হাতের নাগালে ফুটবল জাদুকর। আর সবার চেয়ে বাংলাদেশের ফুটবলারদের উত্তেজনা তাই একটু বেশিই। জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদের তো আর তর সইছে না আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচটি দেখার মেসিদের আসার সময় তো ঘনিয়ে এল। টিকিট কিনেছেন?আলফাজ আহমেদ: টিকিটের ব্যাপারটা নিয়ে চিন্তায় আছি। কী হবে বুঝতে পারছি না। ফেডারেশন কি আমাদের টিকিটের ব্যবস্থা করবে? ফেডারেশন আপনাদের টিকিট দিতে পারবে না। কিনে নিতে হবে। অনেক টাকার ব্যাপার তো...আলফাজ: সমস্যা নেই, কেনা লাগলে কিনব। ঠিকই বলেছেন, এত টাকার ব্যাপার ফেডারেশন কীভাবে টিকিট দেবে আমাদের। তবে শুনেছি ক্লাব, ডিএফএ, সংগঠক এবং ফুটবল-সংশ্লিষ্ট অন্যদের ৫ হাজার টাকায় টিকিট দেওয়া হচ্ছে। কাজেই একটা সুবিধা তো আছে। এমনিতে কেমন উত্তেজনা অনুভব করছেন?আলফাজ: ভীষণ, ভীষণ। যতই দিন যাচ্ছে, মেসিকে দেখতে উদগ্রীব হয়ে আছি। ঢাকায় মেসিদের আর্জেন্টিনা ও নাইজেরিয়ার ৬ সেপ্টেম্বরের ম্যাচটা আমাদের ফুটবল শুধু নয়, গোটা ক্রীড়াঙ্গনের জন্য ঐতিহাসিক ব্যাপার। মেসির খেলা কি আগে মাঠে বসে দেখেছেন, নাকি এই প্রথম দেখবেন?আলফাজ: হ্যাঁ, এই প্রথম। ২০০৬ বিশ্বকাপে ইংল্যান্ড-পর্তুগাল আর ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে বসে দেখেছি। আর্জেন্টিনার ম্যাচ দেখার সৌভাগ্য হয়নি। এবার সেই ভাগ্য হবে আশা করি। এটা ভেবে কেমন লাগছে?আলফাজ: আর বলবেন না। মেসি তো আমার ফেবারিট প্লেয়ার। আমি আর্জেন্টিনার ভক্ত। সেই ম্যারাডোনার সময় থেকে। ম্যারাডোনার খেলার পাগল ছিলাম, এখন মেসির পাগল। ঢাকায় মেসিদের প্র্যাকটিস দেখতে যাবেন?আলফাজ: অবশ্যই, সুযোগ থাকলে এটা কেউ মিস করে? ওরা কীভাবে অনুশীলন করে, রানিং-স্ট্রেচিং তো করবেই, সঙ্গে নিশ্চয়ই আরও অনেক কিছু থাকবে। সেটা লক্ষ করব আলাদাভাবে। ধরুন, মেসির সঙ্গে অন্তত এক-দুই মিনিট হলেও কথা বলার সুযোগ পেলেন। কী জিজ্ঞাসা করবেন?আলফাজ: এই তো ঝামেলায় ফেলে দিলেন। (কিছুক্ষণ ভেবে)...মেসিকে জিজ্ঞাসা করব, বাংলাদেশের ফুটবল উন্নয়নে সে আমাদের কোনোভাবে হেল্প করতে পারে কি না। বাংলাদেশ নিয়ে ভাবার সময় কি আছে মেসির? তার পরও বিশ্বসেরা ফুটবলারের এই সফর থেকে বাংলাদেশের ফুটবল কীভাবে লাভবান হতে পারে বলে মনে করেন?আলফাজ: অনেক লাভবান হবে। ফুটবলের প্রতি কিশোরেরা আকৃষ্ট হবে। এটাকে কাজে লাগাতে পারলে দারুণ ফল আসবে। তা ছাড়া এই ম্যাচটা সফলভাবে করা গেলে ভবিষ্যতে আমরা আরও বড় বড় আন্তর্জাতিক ম্যাচ পাব, যেটা ফুটবলকে এগিয়ে নেবে নিঃসন্দেহে। আপনার মতো সব ফুটবলারই তীর্থের কাকের মতো মেসির অপেক্ষায় আছেন। এটা নিয়ে অন্যদের সঙ্গে কথা হয়?আলফাজ: কথা তো সব সময়ই হয়। সবাই উত্তেজিত। যে যার মতো করে খেলা দেখার প্ল্যান করছে। আপনার বন্ধুরা কী বলেন?আলফাজ: আমার বন্ধুরা তো শুধু টিকিট চায়। প্রতিদিনই অনেক ফোন পাই। খেলা দেখার আগ্রহ সবার। ভাবিকে নিয়ে যাবেন না?আলফাজ: না ওকে নেওয়া যাবে না। কারণ, আমার সদ্যোজাত তৃতীয় সন্তান নিয়ে সে এখন বেরোতে পারবে না। তবে ৭ বছরের আমার বড় ছেলেটা যাওয়ার জন্য অস্থির। মেসি ছাড়া কিছু বোঝে না। ওকে মাঠে নিয়ে যাব ভাবছি। কী মনে হয়, ম্যাচটা সফলভাবে শেষ করা যাবে?আলফাজ: আমি তো খুবই আশাবাদী। এখন রোজা-বৃষ্টি প্রভৃতি কারণে গ্যালারির টিকিট বিক্রিটা একটু ধীর, তবে দেখবেন মেসিরা এসে গেলে টিকিটের জন্য হাহাকার শুরু হবে।