খেলোয়াড়ি জীবনে বড় কোনো তারকার সাক্ষাৎ পাননি। খেলা ছাড়ার তিন বছর পর পেয়ে গেলেন বড় এক সুযোগ। কাল বিমানবন্দরে লিওনেল মেসির গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছেন মাসুদ রানা। জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডারের কাছে এটা স্মরণীয় এক স্মৃতিই হয়ে থাকবে শুনলাম, মেসির গলায় আপনিও মালা পরিয়েছেন। ওই মুহূর্তে অনুভূতিটা কেমন ছিল?মাসুদ রানা: মেসিকে মালা পরিয়েছি, অসাধারণ লাগছে। জীবনে কখনো ভোলার নয়। এমন সুযোগ পাব, স্বপ্নেও ভাবিনি। কেন ভাবেননি?মাসুদ: আমরা কোথায় আর মেসি কোথায়? মেসি বাংলাদেশে আসতে পারে, এটা দূর কল্পনা ছিল আমাদের কাছে। শুধু মেসির কথা কেন, গোটা আর্জেন্টিনা দলটাই যে এসে পড়বে, না আসা পর্যন্ত বিশ্বাস করাই কঠিন ছিল। এমনিতে বিমানবন্দরের অবস্থাটা তখন কেমন ছিল?মাসুদ: ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা প্রথমে আর্জেন্টিনাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাল। তারপর মেসিসহ অন্য খেলোয়াড়েরা একে একে সামনে এগোলেন। আমরা বাংলাদেশের ফুটবলাররা ছিলাম সার বেঁধে দাঁড়িয়ে। প্রথমেই দেখলাম মেসি আসছে, সবার আগে মেসি! তারপর?মাসুদ: আমি ফুলের মালার দেওয়ার আগে মেসির গলায় ছিল আরও গোটা তিনেক মালা। ফুটবলারদের মধ্যে জাকির ও বিপ্লবও মালা দিয়েছে আর্জেন্টিনার অধিনায়ককে। তারপর আমি। মেসি নিশ্চয়ই আপনাদের অভ্যর্থনায় সাড়া দিয়েছেন?মাসুদ: হ্যাঁ, ভালোভাবেই সাড়া দিয়েছে। দেখলাম, মুখে হাসি। তবে মনে হলো মেসি ভাবছে, আমাকে এত মালা দিচ্ছে কেন (হাসি)? মালার বিড়ম্বনায় পড়েছে যেন। এরপর আমি হাত মেলালাম। একটা আফসোস অবশ্য থেকে গেছে। ছবি তোলা হলো না! কেন, ছবি তোলার ব্যবস্থা ছিল না? মাসুদ: না, ব্যক্তিগত ক্যামেরা নিতে দেওয়া হয়নি। সে অর্থে, ছবি তোলার জন্য সময় দেওয়া হয়নি। দ্রুতই মেসিদের বিমানবন্দর থেকে বাসে তুলে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। তবে ফেডারেশনের পক্ষ থেকে একজন ফটোগ্রাফার গিয়েছিলেন। তিনি সম্ভবত তুলেছেন। অন্য খেলোয়াড়েরাও নিশ্চয়ই খুব খুশি?মাসুদ: সবাই খুব খুশি। বিশেষ করে তরুণ খেলোয়াড়েরা। তারা অনুপ্রাণিত হবে। আমি তো খেলা ছেড়েছি, আমার কাছে দেখার আনন্দটাই বড়। এখন যারা খেলছে, তারা এত কাছ থেকে আর্জেন্টিনার মতো দলকে ভালো ফুটবল খেলার চেষ্টা করবে। আপনারা ফুটবলারও নাইজেরিয়াকেও তো একইভাবে অভ্যর্থনা দিয়েছেন। সেই অনুভূতিটা কেমন?মাসুদ: দারুণ। আসলে আজ ফুটবলারদের জন্য বিশেষ একটা দিন। একই দিনে আর্জেন্টিনা-নাইজেরিয়ার ফুটবলারদের কয়েক ঘণ্টার ব্যবধানে অভ্যর্থনা জানানো বিশাল প্রাপ্তি। যখন খেলতেন, বড় কোনো তারকার দেখা তো এভাবে পাননি। কখনো কি খারাপ লাগত না?মাসুদ: আসলে আমরা যখন খেলতাম, তখন ঢাকায় সেভাবে বড় কোনো দল আসেনি। এখন আসছে, কারণ সালাউদ্দিন ভাই উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি আমাদের খেলোয়াড়দের সম্মানিত করেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাহলে এখন কি আফসোস হয় না, ইস্, যদি এখনো খেলায় থাকতাম?মাসুদ: সত্যি কথা বলতে এখনকার খেলোয়াড়দের আমাদের চেয়ে ভাগ্যবান মনে করি। তারা যেখানে খেলছে, ঠিক সেই মাঠে বর্তমান সময়ের সেরা ফুটবল তারকাও খেলছেন। অবশ্য গর্ব হচ্ছে, এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আমরাও একসময় খেলেছি।