‘মেয়েদের খেলা যেন গরমে না হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও চ্যাম্পিয়ন মোহামেডান এবং এবারও তিনি মোহামেডানের অধিনায়ক। মহিলা ক্লাব ক্রিকেট লিগে মোহামেডান আর সালমা খাতুনের সাফল্য যেন হাত ধরাধরি করে হাঁটছে। চারবারের মধ্যে তিনবারই চ্যাম্পিয়ন দলকে নেতৃত্ব দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনিও মহিলা ক্লাব ক্রিকেটে চারবারের মধ্যে তিনবারই চ্যাম্পিয়ন মোহামেডান। কেমন লাগছে?সালমা খাতুন: অনেক ভালো লাগছে। মোহামেডানে চারবার খেলেছি, চারবারই আমি অধিনায়ক ছিলাম এবং চারবারই মোহামেডান ফাইনাল খেলেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবার অন্য দলগুলোর সঙ্গে আপনাদের পার্থক্য কেমন ছিল?সালমা: আমাদের গ্রুপে সহজ দলই ছিল। জিততে সমস্যা হয়নি। তবে সেমিফাইনালে শেখ জামাল শক্ত প্রতিপক্ষ ছিল। ওরা শ্রীলঙ্কা থেকে দুজন বিদেশি খেলোয়াড় এনেছিল। তার পরও আমাদের সঙ্গে পারেনি। এবারের লিগে দু-তিনটি দলেরই বেশি আধিপত্য ছিল। বাকিরা দাঁড়াতেই পারেনি। দলগুলোর মধ্যে শক্তির এত পার্থক্য কেন?সালমা: আসলে জাতীয় দলের ক্রিকেটাররা বেশির ভাগ দু-তিনটা দলেই খেলেছে। সে জন্য দু-তিনটা দল বেশি শক্তিশালী হয়ে গেছে। জাতীয় দলের খেলোয়াড়েরা ভাগ হয়ে খেললে সব দল সমান শক্তিশালী হতো। কিন্তু শুধু জাতীয় দলের খেলোয়াড় দিয়েই শক্তিশালী হতে হবে কেন? মেয়েদের মধ্যে কি নতুন প্রতিভা উঠে আসছে না?সালমা: নতুন খেলোয়াড় যে আসছে না, তা নয়। তবে খুব বেশি না। এবারের লিগে নতুন যারা খেলেছে, সাত-আটজন হয়তো আছে মোটামুটি ভালো। নতুন খেলোয়াড় না আসার কারণ কী মনে হয়?সালমা: নতুন মেয়েরা প্রশিক্ষণের ভালো সুযোগ পাচ্ছে না। যে যেখানে খেলছে, সেখানে হয়তো সেভাবে অনুশীলন করতে পারছে না। সুযোগ-সুবিধার অভাব আছে। তবে আমার বিশ্বাস, পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পেলে তাদের মধ্য থেকেও আমরা ভালো ভালো খেলোয়াড় পাব। এবার নতুনদের মধ্যে চোখে পড়ার মতো মনে হলো কাউকে?সালমা: আমাদের দলের শারমিন ভালো খেলেছে। এ রকম আরও অনেকেই আছে নিশ্চয়ই। সবার খেলা দেখার সুযোগ হয়নি। অনেক খেলা বিকেএসপিতে হয়েছে। অত দূর যাওয়া-আসা করে খেলা দেখা কঠিন ছিল। তা ছাড়া প্রচণ্ড গরমে খেলেই ক্লান্ত হয়ে পড়েছে সবাই। ডাক্তারের কাছে যেতে হয়েছে। বোর্ডের কাছে আমার অনুরোধ থাকবে, মেয়েদের খেলাগুলো যেন গরমের মধ্যে না হয়। এ নিয়ে চারবার খেললেন ক্লাব ক্রিকেট। প্রথম আসরের সঙ্গে এবারের আসরের কোনো গুণগত পার্থক্য কি চোখে পড়েছে?সালমা: এই দাবি অবশ্যই করা যায়, আমাদের খেলায় ধীরে ধীরে উন্নতি আসছে। আগেই বলেছি, পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে নতুনেরা সেভাবে উঠে আসতে পারছে না। তবে এই সীমাবদ্ধতার মধ্যেও অনেক উন্নতি চোখে পড়ছে। ওয়ানডে মর্যাদা পাওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছেন। সামনে আবার আয়ারল্যান্ড সফর। খুব রোমাঞ্চিত?সালমা: আয়ারল্যান্ড অনেক ভালো দল। তবে শুধু আয়ারল্যান্ড নয়, তিন জাতি সিরিজে পাকিস্তানও খেলবে। দুটিই ভালো দল। আমাদের লক্ষ্য থাকবে এই সিরিজে ভালো খেলার।