‘মোহামেডান চক্রান্তের শিকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান কখনো টানা তিন ম্যাচ হেরেছে কি না কেউ মনে করতে পারছে না। বাংলাদেশ লিগে কাল মুক্তিযোদ্ধার কাছে হেরে মোহামেডানকে খুঁজে দেখতে হলো নেতিবাচক এই রেকর্ড। ম্যাচের পর কোচ শফিকুল ইসলাম (মানিক) এই হারের পেছনে খুঁজে পেলেন ‘ষড়যন্ত্র’ টানা তৃতীয় পরাজয়। আপনাকে খুব বিষণ্ন লাগছে...শফিকুল ইসলাম: মোহামেডান একটা চক্রান্তের শিকার। চক্রান্ত হলে তো হারবই। চক্রান্তটা কেমন মনে হচ্ছে?শফিকুল: রেফারি বা অন্য যেভাবেই হোক, একটা সুযোগ করে নিয়েছে চক্রান্তকারীরা। রেফারি ন্যায্য পেনাল্টি দেয়নি আমাদের। উল্টো আমাদের বিপক্ষে এক ভাগ অফসাইড গোল দিয়েছে।  মাঠে রেফারিই তো শ্রেষ্ঠ বিচারক। শফিকুল: মানছি, কিন্তু গোলকিপারের হাত থেকে বেরোনো বলে কাঞ্চনের হেড জালে যাওয়ার সময় যেখানে আমার কোনো খেলোয়াড় নেই, ওটা অফসাউড না হয়ে গোল হয় কীভাবে? এর আগে লাল কার্ডের জন্য দুই ম্যাচ সাসপেন্ড করা হয়েছে আমাদের এমেকা লাকিকে। এক সাসপেনশন দুই ম্যাচ কী করে হয়! আসলে মোহামেডান চক্রান্তের শিকার। আপনি বলতে চাইছেন টানা তৃতীয় পরাজয় মোহামেডানের প্রাপ্য নয়?শফিকুল: অবশ্যই। মুক্তিযোদ্ধার মতো দল নেতিবাচক ফুটবল খেলল। লম্বা বল বাড়িয়েছে আর সময় নষ্ট করেছে, এটা বড় দলের খেলা হতে পারে না। আমার টিম রেফারিকে মেরেছে (চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে ম্যাচ শেষে), এই অভিযোগে রেফারিরা প্রতিশোধপরায়ণ হলে তো কিছু তো করার নেই। তার পরও তো স্বীকার করবেন, টানা তিন পরাজয়ের একটা বাজে রেকর্ড আজ গড়ে ফেলল মোহামেডান...শফিকুল: মোহামেডান এত জঘন্য টিমও ইতিহাসে করেনি। এটাও একটা ইতিহাস। জাতীয় দলের কোনো খেলোয়াড় নেই, এ রকম টিম আগে কখনো ছিল না মোহামেডানে। কোচ হিসেবে আপনি নিজেও তো এর অংশীদার।শফিকুল: হ্যাঁ, আমি এর অংশীদার। তবে এখানেই সব শেষ নয়। বিশ্বের বড় বড় দলও হারতে হারতে ঘুরে দাঁড়ায়...। লিভারপুলকে দেখুন। আমাদেরও সেই সুযোগ আছে। এখানে ইতিহাস টানার কিছু নেই। মোহামেডান খারাপ টিম করায় ফল এমন হতেই পারে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে, আমরা যাতে ঘুরে দাঁড়াতে না পারি সে জন্য একটা চক্র কলকাঠি নাড়ছে। এই চক্র কারা?শফিকুল: এরা ক্লাবের ভেতরের হতে পারে, বাইরেরও হতে পারে। ক্লাবে দুটি গ্রুপ আছে জানেন, এটা একটা গ্রুপের ইন্ধন হতে পারে। আমার কোনো অভিভাবক নেই, এটা খারাপ জিনিস। কেউ ক্লাবে আসে না। শেষ তিন ম্যাচে আমি ষড়যন্ত্রের শিকার, এ ব্যাপারে আমি হান্ড্রেড পার্সেন্ট সিওর। দলের খেলাটা কেমন হয়েছে?শফিকুল: খেলায় আমি খুশি। ভালো ফুটবল খেলে আসছি আমরা। আজও দল ভালো খেলেছে। গোলের জন্য সব সময়ই আক্রমণাত্মক খেলেছে। কিন্তু আমাদের সুযোগগুলো অফসাইডের অজুহাতে নষ্ট করা হয়েছে। রেফারি এবং লাইন্সম্যানরা উঠে-পড়ে লেগেছে আমাদের বিরুদ্ধে। ওদের ডিফেন্ডার সৈকতের হাতে দুবার বক্সে বল লেগেছে, রেফারি পেনাল্টি দেয়নি। আমার খেলোয়াড়দের উল্টো ধমক দিয়ে বলেছে, ‘খেললে খেলো না খেললে যাও।’ এই দুঃসময়ে কর্মকর্তাদের পাশে পাচ্ছেন?শফিকুল: না। কেউ সাহস দেয় না। খবরও রাখে না। ফুটবল কমিটির ৪০ জনের মধ্যে একজন (সাইদ হাছান কানন আসেন মাঠে) কী হয়! আমার অভিভাবকহীনতার কারণেই একটা গ্রুপ সুযোগ পাচ্ছে। রেফারিরা যা খুশি করে পার পাচ্ছে।