‘মোহামেডানকে চ্যাম্পিয়ন করতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় হকি দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন ২০০৯ সালে। কিন্তু ব্যর্থতার দায় মাথায় নিয়ে পরের বছরই বাংলাদেশ ছেড়ে যান পিটার গেরহার্ড। আবারও বাংলাদেশে এসেছেন। তবে জাতীয় দলে নয়, কাজ করবেন ঘরোয়া হকিতে। নিয়েছেন মোহামেডানের চ্যালেঞ্জ আবারও বাংলাদেশে এলেন...পিটার গেরহার্ড: এখানে আবারও আসতে পেরে খুবই খুশি হয়েছি। যদিও ঢাকায় এখন খুব গরম। তবে গরমে আমি অভ্যস্ত। খুব অস্বস্তি লাগছে না। প্রথমে জাতীয় দলের কোচ হয়ে এসেছিলেন। এবার এলেন ক্লাবের দায়িত্ব নিয়ে। দুটির মধ্যে ব্যবধান কেমন দেখছেন?গেরহার্ড: দেখুন, পেশাদার কোচের কাছে ক্লাব ও জাতীয় দল দুটিই সমান। তবে দুটি দলের দায়িত্বে তো অবশ্যই পার্থক্য রয়েছে। জাতীয় দলের কোচ হিসেবে আপনি যে রকম চাপ অনুভব করবেন, সেটা তো ক্লাব দলে করবেন না।  মোহামেডানের সঙ্গে কত দিনের চুক্তি হয়েছে? গেরহার্ড: ক্লাব কর্মকর্তা শফিউল্লাহ মনির সাহেবের সঙ্গে কথা হয়েছে সুপার কাপ ও লিগ নিয়ে। আগে এই দুটি তো শেষ করি।  এই মৌসুমে মোহামেডানকে নিয়ে লক্ষ্য কী?গেরহার্ড: প্রতিটি ম্যাচ জিতিয়ে মোহামেডানকে চ্যাম্পিয়ন করতে চাই। যখন বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন, তখন কয়েক দিন ঢাকা থেকে আবার কয়েক দিনের জন্য জার্মানি চলে যেতেন। এবারও কি শর্তটা তেমন?গেরহার্ড: না। এবার আর তেমন কিছু হবে না। তবে আগেই বলেছি এখানে ক্লাব কাপ ও লিগ শুধু এই দুটির জন্যই এসেছি। এখানে তো লম্বা সময় থাকছি না। তবে মাঝখানে অল্প কয়েক দিনের বিরতি নিয়ে জার্মানি যেতে হবে। এটা হতে পারে লিগ শেষে।  দলের সঙ্গে জার্মান ট্রেনার নিয়ে এসেছেন। কোনো জার্মানি খেলোয়াড় আনার পরিকল্পনা আছে?গেরহার্ড: আমি এ ব্যাপারে ক্লাব-কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। অবশ্য কিছু ভারতীয় বা পাকিস্তানি খেলোয়াড় আনার ব্যাপারে কথা হয়েছে। এ ক্ষেত্রে প্রথমে আমাকে দেখতে হবে আমার হাতে কেমন দেশি খেলোয়াড় আছে। এরপরই সিদ্ধান্ত নেব কেমন মানের, কোন পজিশনের খেলোয়াড় আনতে হবে।  দলের দায়িত্ব ছাড়ার পর কি বাংলাদেশের হকির খোঁজখবর রাখতেন?গেরহার্ড: অবশ্যই রাখতাম। কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে নিয়মিত কথা হতো। ব্যাংককে এএইচএফ কাপ খেলার সংবাদও প্রতিদিনই পেতাম।  আবারও যদি ফেডারেশন কোচ হওযার প্রস্তাব দেয় কী করবেন?গেরহার্ড: আপাতত এসব নিয়ে ভাবছি না। এখন আমার পুরো মনোযোগ মোহামেডান নিয়ে।  আপনি ঢাকা ছেড়ে যাওয়ার সময় বলে গিয়েছিলেন ফেডারেশনের কর্মকর্তারা পুরান ঢাকার মাফিয়া। মনে পড়ে?গেরহার্ড: আমি তখন যা বলেছি এখনো সেটাই বলব। তবে সেসব তখনই শেষ হয়ে গিয়েছিল। এখন আর এ নিয়ে কথা বলতে চাই না। নতুন অ্যাডহক কমিটি কিন্তু খেলাটা মাঠে রেখেছে...যেটা আপনার কোচিংয়ের সময় ছিল না...গেরহার্ড: আমি জানি না কে অ্যাডহক কমিটির আর কে নির্বাচিত কমিটির। এসব নিয়ে আমার কোনো মাথাব্যথাও নেই, কৌতূহলও নেই। আপনার অধীনে জাতীয় দল খুব বেশি সাফল্য পায়নি। দেশের অন্যতম শীর্ষ দল মোহামেডানের দায়িত্ব কি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন?গেরহার্ড: শুধু নামেই দলটি শক্তিশালী হলে কাজ হবে না। মাঠেও সেটা করে দেখাতে হবে। একটা দলে বিদেশি খেলোয়াড়ও বড় পার্থক্য গড়ে দিতে পারে। জানি না কেমন অভিজ্ঞ খেলোয়াড় আনা হবে। তবে মোহামেডানের স্থানীয় খেলোয়াড় মন্দ না। আমি খুশি যে এখানে বেশ কিছু ভালো মানের খেলোয়াড় আছে। আশা করি, আমরা এই মৌসুমে চ্যাম্পিয়ন হতে পারব।