মোহামেডান সমর্থকদের কাছে তাঁর একটা নাম হয়ে গেছে ‘মেসি’। বাংলাদেশ লিগে কাল ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন শেখ রাসেলকে সাদা-কালোরা হারিয়েছে ৩-১ গোলে। এক গোল করে তাতে বড় অবদান ‘মোহামেডানের মেসি’ অগাস্টিন সিজোবার। মোহামেডানকে লিগ চ্যাম্পিয়ন করাই লক্ষ্য এই নাইজেরিয়ান স্ট্রাইকারের শেখ রাসেল এবারের মৌসুমে কাগজ-কলমে সেরা দল। তাদের কীভাবে হারিয়ে দিলেন?অগাস্টিন সিজোবা: আমি সব সময় বিশ্বাস করতাম, শেখ রাসেলকে আমরা হারাতে পারব। এবারের ফেডারেশন কাপে ওদের কাছে আমরা দুবার হারলেও এই বিশ্বাসটা আমার একটুও কমেনি। গতবার আমি আসার পর শেখ রাসেলকে ২-০ গোলে হারিয়েছিল মোহামেডান। কাজেই আজ হারিয়ে দিলাম, এটা চমক নয় মোটেও। ম্যাচের আগে কি মোহামেডান ভাবতে পেরেছিল, আজকের দিনটা এমন আনন্দের হবে? সদ্য ফেডারেশন কাপ বিজয়ীদের এভাবে ধরাশায়ী করা যাবে?সিজোবা: এবার ফেডারেশন কাপে শেখ রাসেলের বিপক্ষে ম্যাচ দুটিতে ম্যাচে আমি ছিলাম না। আজ ৩ গোলের তৃতীয়টি যে করেছে, সেই মরিসনও নয়। আমি খেলোয়াড়দের বলেছিলাম, সবাই ভাবো, এটা আমাদের ম্যাচ। ম্যাচে তো আপনারা দেখলেনই, সত্যিই ম্যাচটাকে নিজেদের করে নিয়েছি আমরা। আগের চেয়ে এই শেখ রাসেল অনেক শক্তিশালী। অথচ মোহামেডান ৩-০ করে ফেলেছিল, দ্বিতীয় গোলটি আপনার নিজের। এ ধারাটা কি ধরে রাখতে পারবেন?সিজোবা: অবশ্যই আমরা এভাবেই খেলে যেতে চাই। আমরা নিজেদের পরিকল্পনামতোই খেলতে পেরেছি। ৩-৫-২ ফর্মেশনে ওপরে ছিলাম আমি আর মরিসন। শেখ রাসেল ভালো দল সন্দেহ নেই। ওদের অনেক বল প্লেয়ার আছে। কিন্তু ওই যে বললাম, দিনটা আমাদেরই ছিল। নাইজেরিয়ার বাইরে এই প্রথম খেলতে এলেন?সিজোবা: (হাসি) হ্যাঁ, নাইজেরিয়ার বাইরে বাংলাদেশেই প্রথম এসেছি খেলতে। আমি নাইজেরিয়ান প্রিমিয়ার লিগে খেলেছি। ওখানকার অন্যতম সেরা দল রেঞ্জার্স ইন্টারন্যাশনালে খেলার অভিজ্ঞতা আছে। মোহামেডান তো অনেক দিন ফুটবল লিগে শিরোপা পাচ্ছে না। পারবেন মোহামেডানকে সাফল্য দিতে? সিজোবা: অবশ্যই মোহামেডানকে লিগে চ্যাম্পিয়ন করতে চাই। এবার ঢাকায় আসার সময় এটিকেই লক্ষ্য করে এসেছি। গতবারের চেয়ে দলটা ভালো। এবং এই দল লিগ জিততে পারে, এটা আমার বিশ্বাস। জানি, মোহামেডান অনেক দিন ধরে লিগ পায় না। এবার আশা করি সেই খরা কাটবে। আপনি তো গতবার লিগের দ্বিতীয় পর্বে এসে মোহামেডানের চেহারা খানিকটা বদলে দেন। গতবারের চেয়ে এবারের সাদা-কালোর পার্থক্য কী?সিজোবা: গতবার এসেই দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলাম। গোল পাইনি, তবে দলের মূল খেলোয়াড় ছিলাম। গোল করার চেয়ে গোল করানোর দিকেই বেশি নজর দিই। স্ট্রাইকার হলেও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলি। এবারও দলের মূল খেলোয়াড় হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছি। স্ট্রাইকার হলেন কেন? আর আপনার পছন্দের খেলোয়াড়ই বা কে?সিজোবা: স্ট্রাইকারদের ওপর আলো বেশি থাকে বলে স্ট্রাইকার হয়েছি। আমার পছন্দের খেলোয়াড় অবশ্যই লিওনেল মেসি। আমি মেসির খুব বড় একজন ভক্ত। মোহামেডানে তো আপনাকে অনেকে মেসি বলে ডাকে। এটা শুনতে কেমন লাগে?সিজোবা: দারুণ লাগে। মেসি তাঁর দলের জন্য যা করেন, আমিও মোহামেডানের জন্য সেটিই করি। এর জন্যই মোহামেডানে আমাকে মেসি ডাকে (হাসি)। ঈশ্বরকে ধন্যবাদ, মোহামেডানে আমার সবকিছুই ভালো যাচ্ছে। নাইজেরিয়ার অনেক ফুটবলারই তো ইউরোপে খেলে। বড় কোনো খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ আছে?সিজোবা: অনেকের সঙ্গেই আছে। জন উতাকা আমার টিমমেট ছিল। নাইজেরিয়ার সর্বশেষ প্রীতি ম্যাচে যে অধিনায়ক ছিল, সেই গোলরক্ষক অস্টিন এজিদে আমার বন্ধু। রেঞ্জার্স জুনিয়রে আমরা একসঙ্গে খেলতাম। ওরা অনেক দূর গেছে, আমিও চেষ্টা করছি ইউরোপের কোনো দলে জায়গা করে নিতে।