‘ম্যাচটা জিতলে খুশি হতাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের আপ ৎকালীন কোচ ছিলেন কয়েকবার, মূল কোচেরও দায়িত্ব পালন করেছেন। সাফ ফুটবল খেলতে দিল্লি যাওয়া বাংলাদেশ দলের গঠনপ্রক্রিয়াও কাছ থেকে দেখেছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে। কাল সাফের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ড্র করা বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে বললেন হাসানুজ্জামান বাবলু বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখেছেন?হাসানুজ্জামান বাবলু: হ্যাঁ, ম্যাচটা টিভিতে দেখেছি। এবার জাতীয় দল তুলনামূলক ভালো প্রস্তুতি নিয়ে গেছে। এর আগে আমরা মিয়ানমার, তাজিকিস্তানের মতো দলের বিপক্ষে জিতেছি। সেই তুলনায় দল আজ ষোলোআনা পারফর্ম করতে পারেনি। এর কারণ কী মনে হয়?হাসানুজ্জামান: একটা কারণ হতে পারে, এটি টুর্নামেন্টে আমাদের প্রথম ম্যাচ। আমার মনে হয়েছে, দল স্নায়ুচাপে ভুগেছে। সহজ বলও ঠিকভাবে পাস দিতে পারেনি কখনো কখনো। আত্মবিশ্বাসের অভাবেও এমন হতে পারে। ম্যাচটা জিতলে খুশি হতাম। বাংলাদেশ-পাকিস্তান এর আগে অনেক ম্যাচই খেলেছে। আজকের ম্যাচে দুই দলের পার্থক্যটা কোথায় দেখলেন?হাসানুজ্জামান: ওরা শারীরিকভাবে এগিয়ে। টাফ খেলেছে। আমরা স্কিলে ওদের চেয়ে এগিয়ে, এটা আবার দেখলাম। ছোট ছোট পাস, ওয়াল করে খেলা, বাংলাদেশ দলের এই জিনিসগুলো ভালো ছিল।  এমনিতে কোচের চোখ দিয়ে যদি টেকনিক্যাল বিশ্লেষণ করেন...হাসানুজ্জামান: পাকিস্তানের কৌশল ছিল প্রতি-আক্রমণনির্ভর। আমরা ওদের স্পিড, পাওয়ারের চেয়ে পিছিয়ে ছিলাম। ওরা ৪-৫টা সুযোগ পেয়েছে। আমরাও দুটি ভালো সুযোগ পেয়েছি। আরিফের হেডটা ক্রসপিচে লাগল, ওদের গোলরক্ষক একটা ভালো সেভ করল। যা-ই হোক, আমাদের দলের কাছে আরও ভালো ম্যাচ আশা করেছিলাম।  কোন জায়গায় আরও উন্নতি করতে হবে বলে মনে করেন?হাসানুজ্জামান: উন্নতির অনেক জায়গা আছে। আজ যেমন ডিফেন্স লাইন প্যারালাল হয়ে যাচ্ছিল। এর ফলে ওরা গতির ওপর এসে সুযোগ তৈরি করে ফেলছিল। আমি আর রুপু (সত্যজি ৎ দাস) খেলা দেখছিলাম, শেষ দিকে একটা গোল তো হয়েই যাচ্ছিল। খুবই টেনশনে ছিলাম আমরা। সেমিফাইনাল কি এখন একটু কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য?হাসানুজ্জামান: কঠিন তো একটু হলোই। এখন পরের দুটি ম্যাচে অন্তত চার পয়েন্ট পেতে হবে। মালদ্বীপের সঙ্গে কম করেও ড্র নিয়ে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় চাই। এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে। তবে এখনো আমাদের সেমির সম্ভাবনা ভালোই আছে। দুশ্চিন্তার কিছু নেই। ইতিহাস বলে আমাদের শুরুটা এ রকমই হয়। আপনি তো দল গঠনের সঙ্গে আগাগোড়াই ছিলেন। দলটা আসলে সাফ জিততে কতটা তৈরি?হাসানুজ্জামান: বাইরে থেকে প্রয়োজনীয় সমর্থন দিয়েছে ফেডারেশন। কোচ যখন যা চেয়েছেন, সবই দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত ধারাবাহিকভাবে কোনো কোচ প্রোগ্রাম করতে পারেনি। এখন মাঠে পারফর্ম করার দায়িত্ব খেলোয়াড়দের। তারা স্নায়ুচাপে ভুগলে কী বলার আছে। তবে বরাবরের মতো সাফে এবারও আমরা অন্যতম ফেবারিট।  কোচ দলে অনেক পরীক্ষা-নিরীক্ষা করছেন। এটাকে আপনি কীভাবে দেখেন?হাসানুজ্জামান: এটা কোচের ব্যাপার। কোচ যেভাবে চাইবেন সেভাবেই দল করবেন। তবে তিনি বলতে পারবেন না, অমুক খেলোয়াড়কে চেয়েও পাননি। আমরা সব তাঁর হাতে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমিও বলব, কোচ একটু বেশিই পরীক্ষা করেছেন। যে কারণে এখনো একটা দলই দাঁড় করাতে পারেননি। বাংলাদেশের খেলোয়াড়েরা তো উনিশ-বিশ। তাই হয়তো কোচ নতুন কিছু চাইছেন...হাসানুজ্জামান: তা চাইতে পারেন। মিশু লেফটব্যাক, তাকে একাদশে না রেখে কোচ আজ রেজাউলকে লেফটব্যাকে খেলিয়েছেন। দ্বিতীয়ার্ধে কোচ মিশুকে নামিয়েছেন। মাঝমাঠে মামুনুলের জায়গা বদলে দিয়ে খেলিয়েছেন প্রাণতোষকে। এটা কোচ করতেই পারেন। তবে দিনশেষে দেখছি, এখনো দলের গাঁথুনিটা হয়নি।