‘ময়দা বোমা’ হামলা সামলালেন কিম !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নিজের সুগন্ধী ব্র্যান্ডের প্রচারণার কাজে ওয়েস্ট হলিউডে মার্কিন টিভি ব্যক্তিত্ব ও অভিনেত্রী কিম কার্দাসিয়ান অদ্ভুত এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। লালগালিচায় হাঁটার সময় কিমের পেছন থেকে ময়দা ছুড়ে মারেন এক নারী। এতে কিমের পেছনের অংশ এবং চুল ময়দায় মেখে যায়। এ ধরনের অভিনব আক্রমণে ভীত হয়ে তত্ক্ষণাত্ ফায়ার সার্ভিস তলব করেন ৩১ বছর বয়সী এই তারকা। এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি।ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন কিম। সেটা যে আসলে নির্দোষ ময়দা, তা বুঝতে পারেননি তিনি। ক্ষতিকর কোনো পাউডার তাঁর প্রতি ছোড়া হয়েছে কি না এবং তা কোনো বিপদ ডেকে আনতে পারে কি না, এই ভাবনা থেকেই দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ডেকে পাঠিয়েছিলেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, আসলে সেটা ক্ষতিকর কোনো পাউডার নয়, স্রেফ ময়দা। তার পরও এমন কীর্তি ঘটানোয় ওই নারীকে আটক করেছে পুলিশ।এরপর কিম একটি ঘরে ঢুকে চুল ও জ্যাকেটে লেগে থাকা ময়দা ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলে আবারও অনুষ্ঠানে অংশ নেন।