‘যত দিন পারি খেলব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই ১৯৯২-৯৩ মৌসুমে রহমতগঞ্জ দিয়ে শুরু। এরপর সব বড় দলে খেলেছেন। এবার যোগ দিলেন অনেক দিন পর ফুটবলে ফিরে আসা বিজেএমসিতে। বাংলাদেশের ঘরোয়া লিগে এই মুহূর্তে সবচেয়ে সিনিয়র ফুটবলার আলফাজ আহমেদ বলছেন এ নিয়েই ক্যারিয়ারের পড়ন্ত বেলায় নতুন দলে যোগ দিলেন। কেমন লাগছে?আলফাজ আহমেদ: ভালোই। তবে এতে একটা চ্যালেঞ্জও আছে। সেই চ্যালেঞ্জটা নিচ্ছি। ফুটবলে বিজেএমসির একটা ঐতিহ্য ছিল আগে। সেটা ফিরিয়ে আনার ব্যাপারে কতটুকু আশাবাদী?আলফাজ: আমি আশাবাদী। সাফল্য দেওয়ার মালিক আল্লাহ। তবে আমরা সবাই মিলে চেষ্টা করব। দলটা কেমন হয়েছে?আলফাজ: ভারসাম্যপূর্ণ। আবুল-আবদুল্লাহ পারভেজ আছে। রনি, খান শরীফও খারাপ নয়। গোলরক্ষক হিমেল যথেষ্ট ভালো। তবে আমরা তাকিয়ে আছি বিদেশি খেলোয়াড়ের দিকে।  অনেক তো হলো। আর কত দিন খেলে যেতে চান?আলফাজ: যত দিন নিজেকে ফিট মনে করব, তত দিন। মানে, যত দিন পারি খেলব। একটা কথা বলি, এখনো মানুষ আমাকে ভালোবাসে। আমার খেলা দেখতে চায়। সম্মানজনক একটা জায়গায় থেকেই খেলা শেষ করব। গত মৌসুমে প্রথমবারের মতো আবাহনীতে যোগ দিয়েছিলেন। বলতে গেলে বেঞ্চেই কেটেছে। এবার নিয়মিত দেখা যাবে আপনাকে?আলফাজ: এখনই বলতে পারব না। এটা ঠিক, আমি আবাহনীতে নামের প্রতি সুবিচার করতে পারিনি। আমি পরীক্ষিত খেলোয়াড়। আবাহনী আমাকে সেভাবে সুযোগও দেয়নি। কেন দেয়নি, জানি না। সামনে আমার লক্ষ্য, প্রতিটি ম্যাচে নিজের সেরাটা খেলা। মানুষ যেন বুঝতে পারে, আলফাজ এখনো ফুরিয়ে যায়নি। আলফাজের কাছ থেকে নিয়মিত গোল দেখা যাবে তো?আলফাজ: দুই মৌসুম আগে শেখ রাসেলের জার্সি গায়ে ১৭ গোল করেছিলাম লিগে, যেটা ছিল স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সেরা আর সব মিলিয়ে দ্বিতীয়। এর পরের মৌসুমে তো বড় কোনো দল নিল না। পরের বছর আরামবাগের হয়ে করলাম ১২ গোল। আমি তো গোলের মধ্যেই আছি। আশা করছি, এবার আবার পুরোনো আলফাজকে দেখা যাবে। কিন্তু বিদেশিদের যা দাপট, তাতে স্থানীয় খেলোয়াড়দের টিকে থাকাই কঠিন...আলফাজ: হ্যাঁ, কঠিন তো বটেই। গতবার ছিল গোলরক্ষকসহ পাঁচজন বিদেশি। এবার চারজন। বিদেশি সে অর্থে কমানো হয়নি। এভাবে আসলে চলবে না। বিদেশি খেলোয়াড়ের কোটা বন্ধ করেই দেওয়া উচিত। পাতানো ম্যাচও তো বন্ধ করা দরকার। এটা নিয়ে আপনার অভিমত কী?আলফাজ: পাতানো খেলা বন্ধ করতে প্রয়োজনীয় সব করতে হবে। আমাদের সবাইকেই এসব থেকে দূরে থাকা উচিত। এ নিয়ে আর কত বলব! কায়মনোবাক্যে চাই, পাতানো খেলাটা বন্ধ হোক। নইলে আমাদের ফুটবল আরও ধ্বংস হয়ে যাবে।