‘যারা পলিতিন বেচে এরারে কেউ কুসতা জিগায় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকার পলিতিন বেচা বন্ধ করছে হুনছি, কিন্তু বাজারে ঠিকই পলিতিন বিক্রি হচ্ছে। বাজারে না থাকলে আমরা কিনতাম না। যারা পলিতিন বেচে, এরারে কেউ কুসতা (কোনো কিছু) জিগায় না। এই ব্যাগ কম দামে পাই, এর লাইগা এটা কিনি।’কথাগুলো বলেন ৯ এপ্রিল বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নয়াপাড়া বাজারে আবদুল লতিফ নামের এক ক্রেতা। তিনি ওই দিন নয়াপাড়া বাজার থেকে পলিথিন ব্যাগে করে মাছ নিয়ে বাড়ি ফিরছিলেন।মাধবপুর উপজেলার নয়াপাড়া গ্রামের সোহেল মিয়া বলেন, বিভিন্ন হাটবাজারে নিষিদ্ধ পলিথিন প্রকাশ্যে বিক্রি হচ্ছে। আর এই ব্যবহূত পলিথিন বিভিন্ন জলাশয় ও রাস্তার পাশে ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ব্যাপারে কোনো মাথাব্যথা নেই।মাধবপুর উপজেলার টাস্কফোর্স কমিটির সদস্য মো. তোফাজ্জল হোসেন অভিযোগ করে প্রথম আলোকে বলেন, বাজারগুলোতে নিষিদ্ধ পলিথিন প্রকাশ্যে বিক্রি হলেও প্রশাসনের কোনো নজরদারি নেই। প্রশাসনকে এ ব্যাপারে একাধিকবার জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম সরকার বলেন, শিগগিরই অভিযান চালিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।