‘যুক্তরাজ্যের সমাজব্যবস্থা অসুস্থ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে টানা কয়েক দিনের দাঙ্গা-হাঙ্গামার সময় ক্রয়ডনে এক পোলিশ নারীর ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল দাঙ্গাবাজেরা। কোনো রকমে সেই ঘর থেকে লাফিয়ে নিজের জীবন রক্ষা করেছিলেন মনিকা নকজিক (৩২) নামের ওই নারী।ওই ঘটনার এত দিন পরও চুপ থেকে গতকাল শনিবার রাতে দ্য সান পত্রিকার কাছে মুখ খুলেছেন এই পোলিশ নারী।দ্য সানকে মনিকা নকজিক বলেছেন, ‘যুক্তরাজ্য ধীরে ধীরে একটি অসুস্থ সমাজব্যবস্থার দিকেই ধাবিত হচ্ছে। পাঁচ মাস আগে আমি যুক্তরাজ্যে এসেছিলাম। তখন তো বেশ ভালোই ছিল। এবারও আমি অমনটাই প্রত্যাশা করেছিলাম। ধারণা ছিল যুক্তরাজ্য খুবই সভ্য একটা সমাজ। তাই এখানে এসেছিলাম।’ কিন্তু আদতে তা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।মনিকা আরও বলেন, ‘আমি দেখলাম, আগুন ধেয়ে আসছে আমার দিকে। মনে হচ্ছিল, আমি যেন মরে যাচ্ছি। আমাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি। তাঁরা যেন আমার মৃত্যু দেখে খুশি হতে চেয়েছিলেন। তারপর প্রাণ বাঁচানোর জন্য ১৬ ফুট ওপর থেকে লাফিয়ে নিচে পড়েছিলাম। এখন ওই ছবি দেখে মনে হচ্ছে, আমি বেঁচে গেলাম কী করে? আমি কিন্তু বিখ্যাত হওয়ার জন্য লাফিয়ে পড়িনি। নিজেকে বাঁচাতেই লাফিয়েছিলাম।’‘পোলিশরা এ রকম করতে জানে না। তাঁরা মানুষকে সম্মান করতে ও কঠোর পরিশ্রম করতে জানেন। তাঁরা বাঁচার জন্য কাজ করেন, যুক্তরাজ্যের মতো চুরি করে না।’—বেশ আক্ষেপ করেই দ্য সানকে কথাগুলো বলছিলেন মনিকা।জানা গেছে, ঘটনার দিন মনিকার বাসায় প্রায় ৫০ জনেরও বেশি ছোট ছেলেমেয়েরা লুটপাট চালায়। এ সময় মনিকা তাঁর বোনকে খবর দিলে ছুটে আসেন মনিকার দুলাভাই টিলার জুরগান। কিন্তু দাঙ্গা প্রতিহত করার জন্য রাস্তা আটক করে রেখেছিল পুলিশ। জুরগানকে দাঙ্গাবাজ ভেবে আটকও করেছিল তারা। তার পরও অনেক অনুনয় করার পর পুলিশ জুরগানের কথা বিশ্বাস করে মনিকাকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে থাকে। মনিকা লাফিয়ে পড়া মাত্র নিচ থেকে তাঁকে ধরে ফেলে এক পুলিশ। বেঁচে যান মনিকা। জীবন বাঁচানোর জন্য লন্ডনের পুলিশ ও তাঁর পরিবারকে ধন্যবাদ জানান পোলিশ মনিকা।—দ্য সান।