‘যুদ্ধাপরাধীদের সমর্থন থেকে সরে না দাঁড়ালে বিচার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আমাদের প্রধান বিরোধী দলের নেতা খালেদা জিয়ার হাতে এখনো সময় আছে। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘যুদ্ধাপরাধীদের পক্ষ সমর্থন থেকে অবশ্যই আপনাকে সরে আসতে হবে। আর যদি তা না করেন তাহলে আপনাকে এ জন্য বিচারের সম্মুখীন হতে হবে।’ আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ যুব পরিষদ আয়োজিত এক সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত ওই প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধাপরাধীদের পক্ষ সমর্থন থেকে সরে না দাঁড়ালে খালেদা জিয়াকে জবাবদিহি করতে হবে।