‘যে ধ্রুবপদ দিয়েছি বাঁধি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক আনিসুজ্জামানের ৭৫তম জন্মবার্ষিকী। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অধ্যাপক আনিসুজ্জামানের ৭৫তম জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদ আয়োজন করেছে ‘যে ধ্রুবপদ দিয়েছি বাঁধি’ অনুষ্ঠান। এই আয়োজনের সদস্যসচিব আসাদুজ্জামান নূর জানান, সকালে অনুষ্ঠান শুরু হবে সেতারবাদনের মধ্য দিয়ে। থাকবে অধ্যাপক আনিসুজ্জামানের পছন্দের গান, আবৃত্তি এবং গানের সঙ্গে নাচ। অভিজ্ঞানপত্র পাঠ করবেন সৈয়দ শামসুল হক। দেড় ঘণ্টার অনুষ্ঠানটি সকাল আটটা থেকে সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি। একই দিন রাত পৌনে ১০টায় দেশ টিভিতে বেলা অবেলা সারাবেলা অনুষ্ঠানে থাকছে অধ্যাপক আনিসুজ্জামানের সাক্ষাৎকার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আসাদুজ্জামান নূর।