‘যেকোনো দলকেই হারাতে পারি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি এই গৌরবময় জয়ের কৃতিত্ব ভাগ করে দিলেন দলের সবার মধ্যে। সাক্ষাৎকারের চুম্বক অংশ এ রকম নিউজিল্যান্ডের ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত কি না।ড্যানিয়েল ভেট্টোরি: সব বিভাগেই ভালো করেছে দল। ব্যাটিংটা ঠিকঠাক মতো হয়েছে। বোলিংটাও ভালো করেছি আমরা। আর সবশেষে ফিল্ডিংই জিতিয়েছে আমাদের। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে যেভাবে বল করেছেন, ফিল্ডিং সাজিয়েছেন।ভেট্টোরি: ২২০ রানের পুঁজি নিয়ে জিততে হলে অবশ্যই আপনাকে আক্রমণাত্মক হতে হবে। কঠিন সময়ে ঝটপট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আমরা এটা করতে পেরেছি। বোলাররা তাদের কাজ করেছে এবং আমরা উইকেট পেয়েছি। এমনকি ক্যালিস ও ডি ভিলিয়ার্স যখন জুটি গড়ছিল, তখনো কেউ আশা ছাড়েনি। স্কোরটা জয়ের জন্য প্রয়োজনীয় মনে করেছিলেন কি না।ভেট্টোরি: আমরা ২৫০ করতে চেয়েছিলাম। ব্যাট করার জন্য সম্ভবত দিনটাই ভালো সময় ছিল। তবে আমরা আরও কিছু রান করতে পারতাম। যা হোক, আমরা ২২০ রান পেরোতে পেরেছি। উইকেটটা ঝুঁকিপূর্ণ এবং জানতাম, এই উইকেট পরে আরও খারাপ হবে। নিউজিল্যান্ড জিততে পারে এমন বিশ্বাস ছিল কি না।ভেট্টোরি: এ রকম ম্যাচে খেলতে ভালোবাসি আমরা। আমাদের বোলাররা এ ধরনের উইকেটে বল করার জন্য অনেক কাজ করেছে। তবে এটা সত্যি, ক্যালিস ও ডি ভিলিয়ার্স আউট হতেই মনে হয়েছে আমরা জিততে পারি। হাশিম আমলার উইকেটটি কতটা আত্মবিশ্বাস জুগিয়েছে, সেই প্রসঙ্গে...ভেট্টোরি: এ ধরনের ঘটনা কখনো কখনো ঘটেই। তবে আমাদের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চারিত হয়েছে আসলে ডি ভিলিয়ার্সের রান আউটে। গাপটিলের অসাধারণ ফিল্ডিংয়ের ফসল এটা। ক্যালিসকে আউট করতে জ্যাকব ওরামের চেষ্টাটা...ভেট্টোরি: যে কয়টি ম্যাচ সে খেলেছে, প্রতিটিতেই তার সামর্থ্যটা বুঝিয়ে দিয়েছে। সে প্রমাণিত পারফর্মার এবং অভিজ্ঞ। চার উইকেট এবং অসাধারণ একটি ক্যাচ। এর বেশি তার কাছে আর কী চাইতে পারি! আমরা খুশি যে সে চোটমুক্ত। কারণ, সে দলের অতি গুরুত্বপূর্ণ অংশ। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনাল।ভেট্টোরি: সেমিতে উঠতে পেরে আমরা খুব খুশি। কাল (আজ) সবাই মিলে টিভিতে চোখ রাখব আমরা। দেখব উইকেটের কী অবস্থা, দলগুলো কেমন করে। নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি। আমার বিশ্বাস, বাকি দুটি ধাপও পেরোতে পারব।