‘রঙিন দেশ রংপুর’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের ইতিহাসবিদ শাহ আবদুল মজিদের ইতিহাস গ্রন্থ রঙিন দেশ রংপুর-এর মোড়ক উন্মোচন উপলক্ষে ২ এপ্রিল শিশু একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রংপুর লেখক সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল হক। সংগঠনের সভাপতি মতিউর রহমান বসনিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোজাম্মেল হক, রংপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলীম উদ্দিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদরুল ইসলাম ও সাপ্তাহিক অটল পত্রিকার সম্পাদক মুকুল মোস্তাফিজ। গ্রন্থ নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ইতিহাস সমিতির আজীবন সদস্য মুহাম্মদ মনিরুজ্জামান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান আবু মো. ইকবাল শাহ।