‘রমনির জনপ্রিয়তা ক্ষণস্থায়ী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনির জনপ্রিয়তা স্থায়ী হচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্স ও আন্তর্জাতিক জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইপিসস এ তথ্য জানিয়েছে। ফ্লোরিডার টাম্পায় গত মঙ্গলবার রিপাবলিকান দলের সম্মেলনে আনুষ্ঠানিক মনোনয়ন পান রমনি। ওই সম্মেলন তাত্ক্ষণিকভাবে তাঁর জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছিল।রয়টার্স ও আইপিসসের গত বৃহস্পতিবারের এক জরিপ অনুসারে, রমনির জনপ্রিয়তা ছিল বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে দুই পয়েন্ট বেশি। শুক্রবার এ ব্যবধান এক পয়েন্ট কমে যায়। আর গতকাল শনিবার জনপ্রিয়তার দিক থেকে রমনিকে টপকে যান ওবামা।জরিপ অনুযায়ী, গতকাল ওবামার জনপ্রিয়তা ছিল ৪৪ আর রমনির ৪৩ শতাংশ।দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যকার জনপ্রিয়তার মাত্রা ওঠানামার এ প্রবণতার ভিত্তিতে রয়টার্স ও আইপিসস জানিয়েছে, দলের সম্মেলনের পর রমনির জনপ্রিয়তা বাড়লেও তা স্থায়ী হয়নি।আইপিসস আরও জানিয়েছে, আগামী সপ্তাহে নর্থ ক্যারোলাইনায় অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে ডেমোক্র্যাট দল বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিক মনোনয়ন দেবে। তখন ওবামার জনপ্রিয়তা আরও বাড়বে এবং তিনি নিজেকে শীর্ষস্থানে দেখতে পাবেন।তবে গবেষণাপ্রতিষ্ঠানটির অনুমান, আগামী ৬ নভেম্বরের নির্বাচনের আগ পর্যন্ত ওবামা ও রমনির মধ্যে জনপ্রিয়তার ব্যবধান খুব একটা বেশি হবে না।