‘রা ওয়ান’-এর বাদ্য বাজে
রা ওয়ান-এর প্রচারণার জন্য কোনো কমতিই রাখছে না ছবিটির দুই প্রযোজক সংস্থা ইরোস ইন্টারন্যাশনাল মিডিয়া এবং রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এরই মধ্যে তারা এর পেছনে ঢেলেছে ৫২ কোটি রুপি। নামজাদা একাধিক ব্র্যান্ডের সঙ্গে বিভিন্ন চুক্তিতে শাহরুখ খানের এই ছবির প্রচারণা চালানো হচ্ছে। ব্র্যান্ডগুলোর মধ্যে আছে সনি প্লে স্টেশন, ইউটিউব, নেরোল্যাক, ম্যাকডোনাল্ডস, ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার, ইউটিভি ইন্ডিয়াগেমস, ভিডিওকন, নকিয়া, কোক, ইএসপিএন, স্টার স্পোর্টস এবং সিনথলের নাম। ২৬ অক্টোবর দেওয়ালিতে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজক প্রতিষ্ঠানদ্বয়। তবে ব্র্যান্ডিংয়ের পেছনে টাকা ঢেলেই বসে নেই তারা। প্রচারমাধ্যমের সঙ্গে চুক্তি, কেব্ল অপারেটরদের সঙ্গে প্রাক-অনুমতিপত্র, স্যাটেলাইট এবং গানসহ অন্যান্য বেশ কয়েকটি খাত থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করছে রা ওয়ান। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া