‘রা ওয়ান’ ছবির প্রচারণায় কলকাতায় শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা শাহরুখ খান তাঁর ব্যয়বহুল রা ওয়ান ছবির প্রচারে সোমবার কলকাতায় আসেন। এদিন তিনি কলকাতার সল্টলেকের সিটি সেন্টারে হাজারো ভক্তের মুখোমুখি হন। জানিয়ে দেন তাঁর সর্বশেষ, সর্বাধুনিক প্রযুক্তির, সর্বাধিক ব্যয়বহুল ছবি রা ওয়ান-এর কথা। ২৬ অক্টোবর ভারতের তিন হাজার ২০০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি। পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে আড়াই শতাধিক প্রেক্ষাগৃহে। ছবিটি হিন্দিতে তৈরি হলেও আরও তিনটি ভাষা জার্মান, তামিল ও তেলেগুতে ডাবিং করা হয়েছে। একই দিন ছবিটি বিদেশেও মুক্তি পাচ্ছে। ছবিটি প্রযোজনা করেছেন শাহরুখের সহধর্মিণী গৌরী খান। পরিচালনা করেছেন অনুভব সিনহা। এ ছবির মুখ্য ভূমিকায় শাহরুখ নিজেই। সঙ্গে আছেন কারিনা কাপুর, অর্জুন রামপাল, শাহানা গোস্বামীসহ বিদেশি অভিনেতাও।এ ছবিতে শাহরুখ খান যে পোশাক পরেছেন তার মূল্য এক কোটি রুপির বেশি। ইতিমধ্যে ছবিটির টেলিভিশন স্বত্ব বিক্রি হয়েছে ৪০ কোটি রুপিতে। ছবিটির শুটিং হয়েছে লন্ডন, গোয়া, মুম্বাই এবং হায়দরাবাদের রামোজি রাও ফিল্ম সিটিতে। এদিন কলকাতায় এসে ছবির কথা বলে উপস্থিত বেশ কজন কিশোরীকে মঞ্চে ডেকে নিয়ে তাদের সঙ্গে নিজেও নাচেন শাহরুখ।